Tuesday, August 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বুলবুলের বোর্ডের পতনের পর ‘স্বস্তি’

April 12, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকার ক্লাব ক্রিকেটে দীর্ঘদিনের অস্থিরতার পর সমাধানের আভাস মিললেও নতুন করে আরেকটি জটিলতা তৈরি হয়েছে অবনমন ও উন্নয়ন ব্যবস্থা ঘিরে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে বিরোধের জেরে প্রথম ও দ্বিতীয় বিভাগের উল্লেখযোগ্যসংখ্যক ক্লাব লিগে অংশ নেয়নি। ফলে বৈরী পরিস্থিতিতে প্রথম বিভাগের ২০টি ক্লাবের মধ্যে মাত্র ১২টি এবং দ্বিতীয় বিভাগের ২৪টির মধ্যে ১২টি দল নিয়ে লিগ আয়োজন করতে হয়েছে।

পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে তামিম ইকবাল সভাপতি হওয়ার পর। তার নেতৃত্বে বিরোধে থাকা ক্লাবগুলো অবশেষে আলোচনার টেবিলে বসে। এর আগে লিগে অংশ না নেওয়া ক্লাবগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল বুলবুলের পরিচালনা পর্ষদ। বারবার অনুরোধ উপেক্ষা করায় সেই ক্লাবগুলোকে শাস্তিস্বরূপ নিচের বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

তবে বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। নতুন নেতৃত্বে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ক্লাবগুলোকে অবনমনের শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়। এতে তামিমের সমর্থক ক্লাবগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা এটিকে এক ধরনের ‘বিজয়’ হিসেবেই দেখছে।

গতকাল প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর বর্তমান সভাপতি তামিম এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এ বছর ঢাকা লিগের কোনো বিভাগেই অবনমন বা উন্নয়নের সুযোগ না রাখার সিদ্ধান্তকে কেন্দ্র করে।

বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিভাগ থেকে খেলে ইতোমধ্যে ওপরের লিগে উন্নীত হওয়া চারটি ক্লাব এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাদের দাবি, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে অর্জিত উন্নয়ন আটকে দেওয়া অন্যায্য এবং এটি প্রতিযোগিতার স্বাভাবিক ধারাকে ব্যাহত করবে।

Related Posts

এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি
বিশেষ প্রতিবেদন

এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি

0
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

সিরিজ ড্র, সম্মান আর নতুন পরিচয়

0
টানা তিন জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

টানা তিন জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD