Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ ভাবনায় পেস অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ

April 12, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অপেক্ষার বদলে কাজের পথে হাসান মাহমুদ
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার কন্ডিশন বিবেচনায় রেখে দল গঠনে বাড়তি গুরুত্ব পাচ্ছে পেস বোলিং। তবে এই সমৃদ্ধির মাঝেও একটি জায়গায় ঘাটতি দেখছেন নির্বাচকেরা-একজন কার্যকর পেস বোলিং অলরাউন্ডার।

জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার মনে করেন, আধুনিক ওয়ানডে ক্রিকেটে ভারসাম্যপূর্ণ দল গঠনে এই ধরনের ক্রিকেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘পেস বোলিং অলরাউন্ডার থাকলে আপনি ৩-৪ সিমার নিয়ে খেলতে পারেন। শেষদিকে তেমন ব্যাটারও থাকে না। তাই পেস বোলিং অলরাউন্ডার থাকা খুব জরুরী। এ মুহূর্তে রেডিমেড তেমন হাতে নেই। জুনিয়র সিলেক্টরের সাথে কথা বলছি, যদি ওখানে কেউ থাকে।’

এই ঘাটতি পূরণে নজর দেওয়া হচ্ছে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের দিকে। সামনে ‘এ’ দল ও হাই পারফরম্যান্স ইউনিটের ম্যাচগুলোকে কাজে লাগাতে চান নির্বাচকেরা। বাশার বলেন, ‘আমরা ভাগ্যবান সামনে ‘এ’ দল ও হাই পারফরম্যান্সের খেলা আছে। বলেছি ৬ বা সর্বোচ্চ ৭ মাসের মধ্যে কিছু খেলোয়াড়দের দেখে নিব। ঐ কন্ডিশনে হয়ত বাড়তি পেস বোলার নিয়ে খেলব। সে যেন ব্যাটিংও পারে সেটা গুরুত্বপূর্ণ।’

অবশ্য পেস বোলিং বিভাগে বাংলাদেশের বর্তমান শক্তি নিয়ে সন্তুষ্ট নির্বাচক প্যানেল। চোটপ্রবণতা মাথায় রেখেও এখানে রোটেশন করার সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। বাশারের ভাষায়, ‘‘আমরা খুব ভাগ্যবান যে এখানে রোটেশন করলেও সমস্যা হয় না। এই ডিপার্টমেন্ট বেশ সমৃদ্ধ। বাইরে যারা আছেন তারা ভেতরে যারা আছেন তাদের মতোই ভালো। ইঞ্জুরি ম্যানেজমেন্টের কিছু ব্যাপার থাকবে কারণ ওয়ার্কলোডের কিছু ব্যাপার আছে।’

দলের বাইরে থাকা পেসারদের মান নিয়েও আত্মবিশ্বাসী তিনি। বিশেষ করে হাসান মাহমুদ ও তানজিম সাকিব-এর মতো বোলারদের উদাহরণ টেনে বাশার বলেন,‘আমাদের বাইরে যারা আছে তারা বেশ ভালো। হাসান মাহমুদ, তানজিম সাকিব বাইরে বসে আছে। তারাও খুব ভালো বোলার। কম্পেয়ার করলে খুব বেশি পার্থক্য খুঁজে পাবেন না। যারা দলের বাইরে তারা যথেষ্ট অভিজ্ঞ।’

Previous Post

বুলবুলের বোর্ডের পতনের পর ‘স্বস্তি’

Next Post

জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

5
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

2
‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
Next Post
জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ

জালমির আবদার রাখল বিসিবি, থাকছেন শরিফুল-নাহিদ

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD