Monday, September 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ফেরার কথা সবার শেষে, কিন্তু সবার আগেই ফিরছেন পারভেজ

April 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বাংলাদেশ থেকে গিয়েছিলেন ছয় ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে বেশি সময়ের জন্য ছাড়পত্র পেয়েছিলেন পারভেজ হোসেন। পরিকল্পনা ছিল অন্যদের পরে দেশে ফেরার। কিন্তু পরিস্থিতি বদলে গেছে হঠাৎই-চোটে পড়ে সবার আগেই দেশে ফিরতে হচ্ছে এই তরুণ ওপেনারকে।

পারভেজের দল লাহোর কালান্দার্স জানিয়েছে, চোটের কারণে এবারের আসরে আর খেলতে পারবেন না তিনি। শনিবার রাতেই ঢাকার উদ্দেশে পাকিস্তান ছাড়ার কথা রয়েছে তার।

প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়া পারভেজ শুরুতে খুব বেশি রান না পেলেও দ্রুতই নিজের উপস্থিতি জানান দেন। তিন ম্যাচের মধ্যে শেষ ম্যাচটিতে ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। সব মিলিয়ে তিন ইনিংসে ৭১ রান করেছেন ১৬১.৩৬ স্ট্রাইক রেটে, যা তার সম্ভাবনারই ইঙ্গিত দেয়।

তবে এই যাত্রা থেমে গেল এক দুর্ঘটনায়। লাহোর কালান্দার্সের দেওয়া তথ্য অনুযায়ী, ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পান পারভেজ। সেই চোটই শেষ পর্যন্ত তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে।

পিএসএলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারভেজকে ২৫ এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছিল। অথচ সেই সময়সীমা শেষ হওয়ার অনেক আগেই ফিরতে হচ্ছে তাকে। একই টুর্নামেন্টে খেলতে পাকিস্তানে থাকা মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও তানজিদ হাসান-এই পাঁচজনের এনওসি রয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। নিউজিল্যান্ড সিরিজ সামনে থাকায় নির্ধারিত সময় অনুযায়ী তাঁদের দেশে ফেরার কথা।

Related Posts

জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের

0
ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন
বিশেষ প্রতিবেদন

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন!

0
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD