Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন আশরাফুলের

November 12, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বরিশালে নাম লেখালেন আশরাফুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে প্রোটিয়াদের বিপক্ষেও জয় পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। এমনকি দুই ম্যাচের সিরিজে অন্তত একটি টেস্ট জয়ের প্রত্যাশাও করছেন সাবেক এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আশরাফুল বলেন, ‘আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারে, দক্ষিণ আফ্রিকাকেও হারানো সম্ভব। দুই টেস্টের মধ্যে অন্তত একটি জেতা সম্ভব।’

তবে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন যে বাংলাদেশের জন্য সহজ হবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন আশরাফুল। বিশেষ করে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাটারদের সাহস নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

নিজের খেলার অভিজ্ঞতা তুলে ধরে আশরাফুল বলেন, ‘ওয়ান্ডারার্সে আমার খেলার অভিজ্ঞতা থেকে বলব, ওইখানে ভালো উইকেট হবে। দক্ষিণ আফ্রিকা এমন একটা জায়গা, দুনিয়ার খুব কম ব্যাটারই গিয়ে সেখানে ভালো করেন। অবশ্যই এই মুহূর্তে তারা খুব কঠিন একটা দল, তবু আমি আশা করব যে ক্রিকেটাররা যেন সাহস নিয়ে খেলেন।’

এদিকে জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয়ের অনুশীলন ও ব্যাটিং মানসিকতারও প্রশংসা করেছেন সাবেক এই ব্যাটিং কোচ। বিশেষ করে বোলিং মেশিনের বিপক্ষে তার অনুশীলনের ধরন আলাদা করে নজর কেড়েছে আশরাফুলের।

হৃদয়ের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘বোলিং মেশিনে সে প্রায় দুই রাউন্ড ব্যাটিং করেছেন, ৫০টার মতন বল সে চমৎকারভাবে এডজাস্ট করেছেন। ওই জিনিসটাই আমার কাছে আলাদা লেগেছে যে বোলিং মেশিনের সাথেও সে এডজাস্ট করার প্র্যাকটিসটা করেছেন। এটা আলাদা অন্যান্য প্লেয়ারের কাছ থেকে।’

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৪ ডিসেম্বর গেবেখার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।

এরপর ১০ ডিসেম্বর কিম্বার্লি ওভালে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তিন ম্যাচের সংক্ষিপ্ত সংস্করণের লড়াই। ১২ ডিসেম্বর বেনোনির উইলোমুর পার্কে দ্বিতীয় ম্যাচ এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

Related Posts

৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের সঙ্গে মজার অভিজ্ঞতা ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

0
এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

0
মুস্তাফিজকে ছাড়তে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই
বিশেষ প্রতিবেদন

আইপিএলে নিলামে সাত বাংলাদেশি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD