Thursday, November 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

আইপিএলে নিলামে সাত বাংলাদেশি

November 12, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মুস্তাফিজকে ছাড়তে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আইপিএল মানেই কোটি টাকার হাতছানি, বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে নতুন করে চেনানোর সুযোগ। বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতাটিতে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখেন প্রায় সব দেশের ক্রিকেটারই। সেই স্বপ্নের পেছনে ছুটছেন বাংলাদেশের সাত ক্রিকেটারও। গত আসরের নানা বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির রেশ কাটিয়ে আসন্ন আইপিএল মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন তারা।

এই তালিকায় অভিজ্ঞ পেসার থেকে শুরু করে তরুণ গতিতারকা, লেগ স্পিনার কিংবা ব্যাটার-সব ধরনের ক্রিকেটারের উপস্থিতি রয়েছে। তবে সাতজনের মধ্যে পাঁচজনই পেসার হওয়ায় বাংলাদেশের গতিময় বোলিং আক্রমণের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তৈরির সম্ভাবনা দেখছেন অনেকে।

তালিকার সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান। গত আসরে তাকে দলে নিতে বেশ আগ্রহ দেখিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলার সুযোগ হয়নি তার। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বিসিসিআইয়ের সিদ্ধান্তে আইপিএল শুরুর আগেই দল থেকে অব্যাহতি পান বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ঘটনাটি ঘিরে দুই দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছিল নানা আলোচনা। এবার নতুন করে নিলামে নাম লিখিয়ে আইপিএলে ফেরার সুযোগ খুঁজছেন কাটার মাস্টার।

তাঁর সঙ্গে নিলামের দৌড়ে রয়েছেন তাসকিন আহমেদ। আইপিএলে এখনো খেলার সুযোগ না পেলেও অতীতে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ পেয়েছেন বাংলাদেশের এই গতিময় পেসার। এবার নিলামে নাম নিবন্ধন করায় তার সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র দেওয়ার নীতিতে নমনীয়তা এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তাসকিনের সতীর্থ শরিফুল ইসলামও রয়েছেন এই তালিকায়। ২০২৪ সালে তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যদিও শেষ পর্যন্ত আইপিএলে খেলার অভিজ্ঞতা হয়নি তার। এবার নিলামে নাম ওঠার অপেক্ষায় থাকবেন বাঁহাতি এই পেসার। নতুন বলে সুইং এবং কার্যকর ডেথ ওভারের বোলিং দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়ার সুযোগ রয়েছে তার সামনে।

বাংলাদেশের গতির নতুন প্রতীক নাহিদ রানাও নাম লিখিয়েছেন নিলামে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের গতি দিয়ে ইতোমধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছেন এই তরুণ পেসার। যদিও চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে, তবে আবারও ক্রিকেটে ফেরার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে নিলামের আগে মাঠে ফেরাটাই হতে পারে তাঁর জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

পেসারদের তালিকায় পঞ্চম নাম হাসান মাহমুদ। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাউন্টি ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন টেস্ট ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব তাকে আলোচনায় এনেছে। বিশেষ করে লাইন-লেন্থ ধরে রেখে সুইং ও নিয়ন্ত্রিত পেসে বোলিং করার সামর্থ্য আইপিএলের কোনো দলের আগ্রহ তৈরি করতে পারে।

তবে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুধু পেসারদের মধ্যেই সীমাবদ্ধ নয়। নিলামে নাম লিখিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ব্যাটার তাওহীদ হৃদয়ও। বিগ ব্যাশে রিশাদকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তার টি-টোয়েন্টি সামর্থ্যেরই ইঙ্গিত দেয়। লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখার ক্ষমতা তাকে আলাদা করে তুলতে পারে। অন্যদিকে, ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্সে নজর কাড়ছেন হৃদয়। মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে খেলার পাশাপাশি দ্রুত রান তোলার সামর্থ্যও রয়েছে তার।

তবে নিলামে নাম নিবন্ধন করলেই আইপিএলে খেলার সুযোগ নিশ্চিত হচ্ছে না। এবার মিনি নিলাম হওয়ায় দলগুলোর হাতে খেলোয়াড় নেওয়ার সুযোগ তুলনামূলক সীমিত থাকবে। ফলে সাত বাংলাদেশির প্রত্যেকের জন্যই অপেক্ষা করছে কঠিন প্রতিযোগিতা।

আগামী ২৩ নভেম্বর পর্যন্ত নিলামে নাম নিবন্ধনের সুযোগ থাকবে ক্রিকেটারদের। ৩ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। এরপর ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম।

Related Posts

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

0
মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট
বিশেষ প্রতিবেদন

ইংল্যান্ডেই আয়ারল্যান্ড পরীক্ষা দিতে চায় বাংলাদেশ

0
হামজার গোল, ফারহানের জাদুতে উড়ন্ত জয় বাংলাদেশের
অনান্য খেলা

হামজার গোল, ফারহানের জাদুতে উড়ন্ত জয় বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD