Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুন রূপে এশিয়া কাপ, তরুণদের মঞ্চে বাংলাদেশ

October 31, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নতুন রূপে এশিয়া কাপ, তরুণদের মঞ্চে বাংলাদেশ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষণা করেছে নতুন এক টুর্নামেন্টের সূচি-এর নাম ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’। আজ এসিসির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি ও দলবিন্যাস। আগামী ১৪ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া এই আসরে অংশ নিচ্ছে আটটি দল।

এবারের এশিয়া কাপটি আয়োজন করা হচ্ছে মূলত ‘এ’ দলগুলোর জন্য। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নেবে নিজেদের ‘এ’ দল নিয়ে। অন্যদিকে হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত খেলবে তাদের মূল দল নিয়ে।

গ্রুপ বিভাজন করা হয়েছে গত মাসে আমিরাতে অনুষ্ঠিত জাতীয় দলের এশিয়া কাপের ধাঁচে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

১৪ নভেম্বর পাকিস্তান-ওমান ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপ রাইজিং স্টার্সের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টা ৩০ মিনিটে। বাংলাদেশের অভিযান শুরু হবে পরদিন, ১৫ নভেম্বর, হংকংয়ের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে। এরপর বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে ১৭ নভেম্বর এবং শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ নভেম্বর, দুটি ম্যাচই শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।

গ্রুপ পর্ব শেষে ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ও ‘বি’ গ্রুপের রানার্সআপ, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। একই দিনে রাত ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপ। ২৩ নভেম্বর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

সম্পূর্ণ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে কাতারে, এবং এটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এসিসির প্রত্যাশা, নতুন এই আসর তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের বড় মঞ্চ হয়ে উঠবে।

Previous Post

হোয়াইটওয়াশ এড়াতে শেষ লড়াইয়ে বাংলাদেশ

Next Post

শেষ ম্যাচে জয়ের খোঁজে বদলে গেল একাদশ

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

8
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
জাকের আলী একাদশে, বাদ সোহান

শেষ ম্যাচে জয়ের খোঁজে বদলে গেল একাদশ

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD