Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ ম্যাচে জয়ের খোঁজে বদলে গেল একাদশ

October 31, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাকের আলী একাদশে, বাদ সোহান
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে আজ মাঠে গড়িয়েছে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি। সিরিজ আগেই হেরে গেলেও বাংলাদেশের সামনে এখন সম্মান রক্ষার লড়াই। আগের দুই ম্যাচে টসের ভাগ্য সঙ্গী না হলেও আজ অবশেষে সৌভাগ্য ফিরেছে লিটন দাসের পক্ষে। প্রথমবারের মতো টসে জিতে বাংলাদেশ অধিনায়ক বেছে নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

প্রথম দুই ম্যাচে রান তাড়ায় ব্যর্থ হয়েছিল টাইগার ব্যাটসম্যানরা। একের পর এক ব্যাটিং বিপর্যয়ে সিরিজ আগেই হাতছাড়া হয়। তাই আজ স্কোরবোর্ডে লড়াই করার মতো সংগ্রহ গড়ে জয়ের স্বাদ নেওয়াই লিটনদের মূল লক্ষ্য।

ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ জিতে ২–০ ব্যবধানে এগিয়ে আছে রস্টন চেজের দল। তবে নিয়মরক্ষার এই ম্যাচটিকেও বাংলাদেশের দলপতিরা দেখছেন মর্যাদার প্রশ্ন হিসেবে। তাই দল সাজানোয় এসেছে বড় পরিবর্তন।

একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। জায়গা হারিয়েছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও এনেছে তিন পরিবর্তন-দলে ফিরেছেন আকিম অগাস্টে, আমির জাঙ্গু ও গুদাকেশ মোটি; বিশ্রাম পেয়েছেন শাই হোপ, শেরফানে রাদারফোর্ড ও জায়ডেন সিলস।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছে ম্যাচটি। সিরিজে টানা চার জয় শেষে হঠাৎ ছন্দ হারানো বাংলাদেশ আজ মরিয়া জয়ের জন্য। টানা সাত সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোই এখন একমাত্র লক্ষ্য টাইগারদের।

আগের দুই ম্যাচে বাংলাদেশের প্রধান দুর্বলতা ছিল ব্যাটিং বিভাগে। ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস—দুটিই ছিল অনুপস্থিত। আজ তাই ব্যাটসম্যানদের সামনে বড় সুযোগ নিজেদের প্রমাণের। বিশ্বকাপের আগে এই ম্যাচের পরই থাকবে কেবল তিনটি প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

আলিক আথানেজ, রোস্টন চেইস (অধিনায়ক), আমির জাঙ্গু, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ‍্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, আকিম ওগিস, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড।

Previous Post

নতুন রূপে এশিয়া কাপ, তরুণদের মঞ্চে বাংলাদেশ

Next Post

ক্যারিয়ার সেরা ইনিংসেও আক্ষেপ তানজিদের, শেফার্ডের হ্যাটট্রিক

Related Posts

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অনান্য খেলা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

5
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
Next Post
ক্যারিয়ার সেরা ইনিংসেও আক্ষেপ তানজিদের, শেফার্ডের হ্যাটট্রিক

ক্যারিয়ার সেরা ইনিংসেও আক্ষেপ তানজিদের, শেফার্ডের হ্যাটট্রিক

Discussion about this post

সর্বশেষ..

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
5

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD