Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

July 7, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন জীবনের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের কাছে। বিরল ও প্রাণঘাতী রোগ ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (এইচএলএইচ)-এর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৩৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। বেঁচে থাকলে আগামীকালই ৩৯ বছরে পা রাখতেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার আশায় তাঁকে দিল্লিতে নেওয়া হয়েছিল। পরিবার, স্বজন ও ভক্তরা অপেক্ষায় ছিলেন সুস্থ হয়ে ফেরার খবরের। কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটল শোকের সংবাদে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই ঘামাই জাদরান।

আফগান ক্রিকেটের পথচলার কঠিন সময়ে শাপুর ছিলেন দলের অন্যতম নির্ভরতার নাম। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি খেলেন তিনি। দুই সংস্করণ মিলিয়ে ৮০টি আন্তর্জাতিক উইকেট তাঁর ঝুলিতে, যা আফগান ক্রিকেটের উত্থানের এক গুরুত্বপূর্ণ স্মারক হয়ে থাকবে।

বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপে তার পারফরম্যান্স আজও স্মরণীয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত সেই আসরে ১০ উইকেট নিয়ে আফগানিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। এছাড়া চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের বিপক্ষেও খেলেছেন একাধিক ম্যাচ, অংশ নিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

শাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তিনি শুধু উইকেট নেওয়া একজন বোলার ছিলেন না; ছিলেন বিশ্বাসের আরেক নাম। তাঁর সংগ্রামী মানসিকতা ও অদম্য ইচ্ছাশক্তি অসংখ্য তরুণকে বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। তাই শাপুর জাদরানের বিদায় শুধু একজন ক্রিকেটারের প্রস্থান নয়, আফগান ক্রিকেটের এক অনুপ্রেরণাদায়ী অধ্যায়েরও অবসান।

Previous Post

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

Next Post

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

4
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD