Wednesday, August 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

July 7, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজটি চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্ভাব্য সফর সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

২০২৫ সালে ভারতের বাংলাদেশ সফরের সূচি থাকলেও দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে সিরিজটি স্থগিত করা হয়। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যোগাযোগ বাড়ায় সিরিজটি আয়োজনের আশা আবারও জোরালো হয়েছে।

ভারত সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ। তিনি জানিয়েছেন, সফর আয়োজনের বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে বিভিন্ন খসড়া সূচি বা আলোচনাকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে না দেখারও আহ্বান জানান তিনি।

সিরিজ আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ। তাঁর ভাষ্য, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে ভারতীয় দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

প্রাথমিক সূচি অনুযায়ী, ভারতীয় দল ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ওয়ানডে ম্যাচগুলো ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। এদিকে সিরিজটির সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করেছে বিসিবি।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হলে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সফরটি স্থগিত করা হয়েছিল। তবে সাম্প্রতিক যোগাযোগের অগ্রগতিতে স্থগিত সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনা আবারও জোরালো হয়ে উঠেছে।

Related Posts

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

জেলা ক্রিকেট সংস্থা নিয়ে বিসিবির কড়া বার্তা

0
তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি

0
এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD