Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

November 15, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মোসাদ্দেক হোসেন। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে চারটি ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ময়মনসিংহ বিভাগের হয়ে ২২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন তিনি। এর মধ্য দিয়ে ১১ মৌসুম পর নিজের রেকর্ডও নতুন করে ফিরিয়ে এনেছেন মোসাদ্দেক।

সিলেট একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে আগের দিন সেঞ্চুরি পূর্ণ করেছিলেন মোসাদ্দেক। দ্বিতীয় দিন সেই ইনিংসকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি। আজ ২১৫ বলের ইনিংসে ২২টি চার ও ১০টি ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটসম্যান। আট মৌসুম পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাওয়া মোসাদ্দেকের ব্যাটে এবার যোগ হলো আরও একটি স্মরণীয় ইনিংস।

মোসাদ্দেকের প্রথম তিনটি ডাবল সেঞ্চুরিই এসেছিল বরিশালের হয়ে। ২০১৪-১৫ মৌসুমে ক্যারিয়ারের ষষ্ঠ প্রথম শ্রেণির ম্যাচে রংপুরের বিপক্ষে ২৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পরের ম্যাচেই চট্টগ্রামের বিপক্ষে করেন ২৮২ রান। মাত্র ৩০৯ বলে খেলা সেই ইনিংসের মাধ্যমে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন কীর্তি গড়া ব্যাটসম্যানদের তালিকায় তখন জায়গা করে নেন রঞ্জি, ডন ব্র্যাডম্যান, ওয়ালি হ্যামন্ড, জর্জ হেনড্রেন, ক্লাইড ওয়ালকট ও কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিদের পাশে। পরে এই তালিকায় যুক্ত হয়েছেন বিরাট কোহলিও।

এরপর ২০১৫-১৬ মৌসুমে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে অপরাজিত ২০০ রান করেন মোসাদ্দেক। সেটিই ছিল তার তৃতীয় ডাবল সেঞ্চুরি। দীর্ঘ ১১ মৌসুম পর এবার চতুর্থ ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অবস্থান আরও অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

এই সংস্করণে ১২টি সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক, যার চারটিই ডাবল সেঞ্চুরি। চারটি ডাবল সেঞ্চুরির মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন অলক কাপালি, তুষার ইমরান, রনি তালুকদার, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাওহিদ হৃদয় ও তাইবুর রহমানের মতো ব্যাটসম্যানদের।

রাজশাহীর বিপক্ষে মোসাদ্দেকের রেকর্ডগড়া ইনিংসের পাশাপাশি ময়মনসিংহের সংগ্রহেও বড় অবদান রেখেছেন আরিফুল ইসলাম। অষ্টম উইকেটে দুজন মিলে গড়েন ২১৮ রানের জুটি। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম উইকেটে এর চেয়ে বড় জুটি রয়েছে মাত্র একটি। ২০১৩-১৪ মৌসুমে ফরহাদ রেজা ও মুক্তার আলী গড়েছিলেন ২২৪ রানের জুটি। আরিফুল শেষ পর্যন্ত ৫৩ রানে অপরাজিত থাকেন। ময়মনসিংহ ৯ উইকেটে ৪৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে।

জবাবে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৩ উইকেটে ১৭৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেন হাবিবুর রহমান। ৮ চার ও ৫ ছক্কায় সাজানো তার ইনিংসটি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পূর্ণতা পায়নি। নাঈম আহমেদ করেন ৫৬ রান।

এদিকে এনসিএলের অন্য ম্যাচগুলোতেও ব্যাটসম্যানদের দাপট দেখা গেছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সিলেটের অমিত হাসান। ৯ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৩তম সেঞ্চুরি, চলতি লিগে দ্বিতীয়। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে ফিরে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার সঙ্গে ওপেনার মুবিন আহমেদ করেন ৭৫ রান। দ্বিতীয় দিন শেষে সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ২৩৯, বরিশালের প্রথম ইনিংসের ২২৮ রান পেরিয়ে তারা এগিয়ে আছে ১১ রানে।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ঢাকার আশিকুর রহমান শিবলি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৯০ বলে ১০৫ রান করেন তিনি। ১১টি চার ও ২টি ছক্কায় সাজানো ইনিংসটি চলতি লিগে তার দ্বিতীয় সেঞ্চুরি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম। চট্টগ্রামের প্রথম ইনিংস ২৮৮ রানে শেষ হওয়ার পর ঢাকা দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৮২ রান করেছে। শিবলির সেঞ্চুরিতে ম্যাচে লিড নেওয়ার পথে রয়েছে ঢাকা। ফলে প্রথম শ্রেণির জাতীয় লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার চট্টগ্রামের সম্ভাবনাও শেষ হয়ে গেছে। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে তাদের ইনিংস ব্যবধানে অথবা ১০ উইকেটে জিততে হতো।

অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন অভিজ্ঞ পেসার আবু জায়েদ চৌধুরী। তার বোলিংয়ে রংপুরের প্রথম ইনিংস ৩৩৮ রানে গুটিয়ে যায়। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি আবু জায়েদের ১৪তম পাঁচ উইকেট শিকার। জবাবে খুলনা দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৭৬ রান করেছে। দলের হয়ে নুরুল হাসান সোহান ১৩ চার মেরে ৯৪ রানে অপরাজিত আছেন। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেছেন ৭৪ রান। তবে হাতে তিন উইকেট নিয়ে এখনো রংপুরের চেয়ে ৬২ রানে পিছিয়ে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ দল খুলনা।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
রাবাদার দাপটের দিনে লড়ছেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রাবাদার দাপটের দিনে লড়ছেন তানজিদ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD