Tuesday, July 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

July 7, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু ঘুরে দাঁড়ায়নি, লিখেছে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। মাত্র ১৪১ রান করেও বাংলাদেশকে ১১৬ রানে গুটিয়ে দিয়ে ২৫ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ম্যাচ শেষে অধিনায়ক রিচার্ড এনগারাভা এবং ম্যাচসেরা নিউম্যান নিয়ামহুরি জানালেন, এই জয়ের ভিত্তি ছিল শেষ বল পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা।

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে নবম উইকেটে ৬৩ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন এনগারাভা ও নিয়ামহুরি। নিয়ামহুরি ৫১ বলে ৩৩ রান করেন, আর অধিনায়ক এনগারাভার ব্যাট থেকে আসে ৪১ বলে ২৭ রান।

এরপর বোলিংয়ে দুর্দান্ত নিয়ন্ত্রিত পারফরম্যান্সে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দেয় জিম্বাবুয়ে। এনগারাভা ও ব্র্যাড ইভান্স তিনটি করে উইকেট নেন। ম্যাচসেরা নিয়ামহুরি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ২২ রানে দুটি উইকেট নেন এবং ফিল্ডিংয়ে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচও তালুবন্দি করেন।

গতকাল ম্যাচ শেষে নিয়ামহুরি বলেন, “ড্রেসিংরুমে আমাদের আলোচনা ছিল, আমরা জিম্বাবুইয়ান-যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। আমরা বিশ্বাস করেছিলাম, এই কঠিন অবস্থা থেকেও লড়াই করে বেরিয়ে আসতে পারব। আমরা শেষ পর্যন্ত লড়ে যাই, আর দল হিসেবেই সেই লড়াইটা করি।”

নবম উইকেটের সেই মূল্যবান জুটি নিয়ে অধিনায়ক এনগারাভা বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল বিষয়টাকে যতটা সম্ভব সহজ রাখা। বলটা ভালোভাবে দেখা এবং পরিস্থিতি অনুযায়ী খেলা।’

এই জয়কে বিশেষ আখ্যা দিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন,’অনুভূতিটা সত্যিই দারুণ। এমন জয় খুবই বিশেষ অনুভূতি দেয়। আশা করি, এই ধারাবাহিকতা বজায় থাকবে। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটা ভেবে আমি খুবই আনন্দিত।’

সমর্থকদের ভূমিকাও আলাদাভাবে তুলে ধরেছেন এনগারাভা, ‘দর্শকদের সমর্থন ছিল অসাধারণ। তারা আমাদের দ্বাদশ খেলোয়াড়ের মতোই ভূমিকা রেখেছে। তাদের পাশে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।’

নিজের অলরাউন্ড নৈপুণ্যে সন্তুষ্ট নিয়ামহুরি বলেন, ‘আমি খুবই খুশি। দলের জন্য নিজের দায়িত্বটা পালন করতে পেরেছি।’

দলের মানসিকতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একে অপরকে বলছিলাম, ম্যাচের শেষ পর্যন্ত আমাদের লড়ে যেতে হবে এবং মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে হবে।’

অধিনায়ক এনগারাভার সঙ্গে গড়া গুরুত্বপূর্ণ জুটির প্রসঙ্গে নিয়ামহুরি বলেন, ‘সে শুধু আমাকে বলছিল, ক্রিজে টিকে থাকতে এবং ঢিলেঢালা বলের অপেক্ষা করতে।’

এদিকে সিরিজে সমতা ফেরানোর সুযোগ বাংলাদেশের সামনে। দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই।

Previous Post

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

3
অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর
অনান্য খেলা

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

6
বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

8

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
1

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

by cricbdadmin
0
6

বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন আর কখনোই পূরণ হবে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে...

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

by cricbdadmin
0
8

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার নাহিদ রানা। আগুনঝরা বোলিংয়ে ১০ ওভারে ২...

নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে

নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে

by cricbdadmin
0
8

মাত্র ১৪২ রানের লক্ষ্য। আধুনিক ওয়ানডে ক্রিকেটে এমন রান তাড়া করে জয় পাওয়াকে সাধারণ ঘটনা বলেই ধরা হয়। কিন্তু সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD