Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হোয়াইটওয়াশ এড়াতে শেষ লড়াইয়ে বাংলাদেশ

October 31, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হোয়াইটওয়াশ এড়াতে শেষ লড়াইয়ে বাংলাদেশ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

হারের দুঃখ তারা পেয়েছে আগের ম্যাচেই। এখন সামনে আরও বড় ভয়-ধবল ধোলাইয়ের আশঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ, লক্ষ্য একটাই-সিরিজে অন্তত একটি জয় তুলে সম্মান রক্ষা করা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের শেষ লড়াই। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।

দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা স্পষ্টভাবে চোখে পড়েছে বাংলাদেশ শিবিরে। প্রথম ম্যাচে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে থেমে যায় টাইগারদের ইনিংস ১৫০-এর নিচে, হারে ১৬ রানে। দ্বিতীয় ম্যাচেও একই গল্প, ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ থামে ১৩৫ রানে, হারে ১৪ রানে। ফলে আগেই সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে।

চট্টগ্রামের উইকেট ব্যাটারদের সহায় মনে হলেও বাংলাদেশের ইনিংসে ডট বলের সংখ্যা ভয়ানকভাবে বেড়েছে। প্রথম ম্যাচে ৪৮, দ্বিতীয় ম্যাচে ৫০টি ডট বল খেলেছেন ব্যাটাররা। এই জায়গাটিই এখন ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ওপেনার তানজিদ হাসান তামিম বলেন, “আমরা যদি ডট বল কম খেলতে পারতাম তাহলে চাপটা কমে যেত। কিন্তু আমরা পারিনি। মিডল ওভারে স্ট্রাইক রোটেট করার উপায় বের করতে হবে।”

দ্বিতীয় ম্যাচে অবশ্য একসময় জয়ের কাছাকাছি ছিল বাংলাদেশ। ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছিল তারা। শেষ ৩ ওভারে দরকার ছিল ৩৩ রান। কিন্তু তখনই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ-শেষ তিন ওভারে মাত্র ১৮ রান তুলেই হারতে হয়।

বোলিং বিভাগে অবশ্য বাংলাদেশের প্রশংসা প্রাপ্য। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তুলতে পারে মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে। মুস্তাফিজ নেন ৩ উইকেট, নাসুম ও রিশাদ নেন ২টি করে।

তানজিদও স্বীকার করেছেন বোলাররাই দলকে বাঁচিয়ে রাখছে, ‘আমাদের বোলিং বিভাগ সত্যিই বিশ্বমানের। তারা নিয়মিত প্রতিপক্ষকে বড় স্কোর করতে দিচ্ছে না। এখন দায়িত্ব ব্যাটারদের-আমাদের আরও ভালো করতে হবে।’

অন্যদিকে, প্রতিশোধের মিশনে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। গত বছর ঢাকায় বাংলাদেশ তাদেরকে ৩–০ ব্যবধানে হারিয়েছিল। এবার সুযোগ এসেছে সেই হোয়াইটওয়াশের বদলা নেওয়ার। দলের ওপেনার অ্যালিক আথানাজে জানিয়েছেন, ‘আমরা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চাই। কাউকে হালকাভাবে নিচ্ছি না। শুক্রবার আমরা সেরাটা দিতে চাই।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ২১ বার। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১টিতে, বাংলাদেশ ৮টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত। আজকের ম্যাচ তাই কেবল একটি পরিসংখ্যান নয়-বরং বাংলাদেশের আত্মসম্মান রক্ষারও লড়াই।

Previous Post

বয়সভিত্তিক ক্রিকেটেই নজর আসিফ আকবরের

Next Post

নতুন রূপে এশিয়া কাপ, তরুণদের মঞ্চে বাংলাদেশ

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
ক্রিকেট সাফারি

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

3
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

9
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

9
Next Post
নতুন রূপে এশিয়া কাপ, তরুণদের মঞ্চে বাংলাদেশ

নতুন রূপে এশিয়া কাপ, তরুণদের মঞ্চে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

by cricbdadmin
0
9

সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

by cricbdadmin
0
9

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। পুরো ম্যাচজুড়ে ছিল...

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

by cricbdadmin
0
4

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একাই ম্যাচের গল্প লিখলেন নাহিদ রানা। গতি আর আগ্রাসনের মিশেলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে...

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
8

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD