Monday, July 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

April 20, 2026
in ক্রিকেট সাফারি, বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ, যার নেতৃত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। একই দিনে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়, যাদের দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন।

দায়িত্ব নেওয়ার পর নিয়মিত কার্যক্রম চালালেও নির্বাচন কবে হবে-এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন তামিম নিজেই। বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালে প্রেসবক্সে আজ তিনি জানালেন, নির্ধারিত সময়সীমার আগেই নির্বাচন শেষ করতে চান তারা।

তামিম বলেন, ‘আমরা কাল বা পরশু বিসিবি লিগ্যাল কমিটির সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করব যেন প্রক্রিয়াটা আগে থেকেই শুরু করতে পারি। অনেক কিছু জানার বিষয় আছে। আমাদের সময় কিন্তু ৭ জুলাই পর্যন্ত। চাইলে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারি। কিন্তু সময় বাড়ানো বা শেষ সময়ে গিয়ে কিছু করার ইচ্ছা নেই। আমি চাইছি জুনের প্রথম বা সর্বোচ্চ দ্বিতীয় সপ্তাহে যেন নির্বাচনি প্রক্রিয়া শেষ করতে পারি।’

এই বক্তব্যে পরিষ্কার, সময়সীমার শেষ পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই একটি নির্বাচিত বোর্ড গঠন করতে চায় বর্তমান কমিটি। উল্লেখ্য, অ্যাডহক কমিটির তিন মাস পূর্ণ হবে ৭ জুলাই। তার আগেই নির্বাচন আয়োজন করতে হলে দ্রুতই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে হবে।

তামিম নিজেও এই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছেন। সবশেষ বোর্ড নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন তুলেও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার তিনি কোন ক্যাটাগরি থেকে লড়বেন, সেটিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Previous Post

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

Next Post

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

Related Posts

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

3
আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

7
বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

11
Next Post
ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
3

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

বিপিএল শেষ মোসাদ্দেকের

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

by cricbdadmin
0
11

চার বছর অপেক্ষার পর জাতীয় দলে ফিরে ওয়ানডে সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার সেই ছন্দ ধরে...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

বানভাসিদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
7

টানা ভারী বর্ষণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন জেলায় লাখো মানুষ পানিবন্দি...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

হাসান মাহমুদের লড়াই বৃথা, হেরে আসর শেষ কেন্টের

by cricbdadmin
0
6

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে শেষ ম্যাচেও বল হাতে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে দুটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD