Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ডট বলের রেকর্ডে মুস্তাফিজ

April 10, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ডট বলের রেকর্ডে মুস্তাফিজ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

গতি নয়, বুদ্ধি আর বৈচিত্র্য-এই দুই অস্ত্রেই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন মুস্তাফিজুর রহমান। কাটার আর স্লোয়ারের নিখুঁত ব্যবহারে ব্যাটারদের ছন্দ ভেঙে দেওয়াই যেন তার বিশেষত্ব। ডেথ ওভারে ধারাবাহিক ডট বলের চাপে প্রতিপক্ষকে কোণঠাসা করার দক্ষতায় এবার গড়লেন নতুন এক রেকর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ ডট বলের মাইলফলক স্পর্শ করা পঞ্চম পেসার এখন মুস্তাফিজ। ৩২৪ ইনিংসে বল করে তিনি ইতোমধ্যে ৩০০২টি ডট বল করেছেন, যা তার ধারাবাহিকতা ও নিয়ন্ত্রণেরই প্রতিফলন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও একই ধারাবাহিকতা ধরে রেখে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

এই তালিকায় শীর্ষে আছেন ডোয়াইন ব্র্যাভো, যিনি দীর্ঘ ক্যারিয়ারে ৩৬৮১টি ডট বল করেছেন। তার পরেই আছেন মোহাম্মদ আমির, আন্দ্রে রাসেল। এবং সোহেল তানভীর। এই তালিকায় জায়গা করে নেওয়া মুস্তাফিজ এখন কার্যত টি-টোয়েন্টির সেরা পেসারদের এলিট ক্লাবের অংশ।

তবে পরিসংখ্যানের লড়াই এখানেই থেমে নেই। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের দৌড়েও জমে উঠেছে প্রতিযোগিতা। এই তালিকায় শীর্ষে থাকা আমিরের ৪১৮ উইকেটের খুব কাছেই আছেন মুস্তাফিজ, যার ঝুলিতে রয়েছে ৪১৬ উইকেট। ফলে আর মাত্র কয়েকটি উইকেটই তাকে নিয়ে যেতে পারে শীর্ষস্থানে।

চলমান পিএসএলেও এই দুই পেসার খেলছেন ভিন্ন দলে। পারফরম্যান্সের হিসেবে উইকেটে আমির কিছুটা এগিয়ে থাকলেও ইকোনমি রেটে স্পষ্টভাবে এগিয়ে মুস্তাফিজ। যেখানে আমিরের ইকোনমি তুলনামূলক বেশি, সেখানে মুস্তাফিজ কম রান খরচ করেই দলের জন্য নিয়ন্ত্রণ ধরে রাখছেন।

সাম্প্রতিক ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে ছোট লক্ষ্য রক্ষা করতে না পারলেও মুস্তাফিজ নিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের ছাপ রেখেছেন। সীমিত ওভারে রান আটকে রাখা এবং ডট বল তৈরি করার দক্ষতা তাঁকে এখনও আলাদা করে চেনায়। এবারের আসরে এখন পর্যন্ত তাঁর করা ১০ ওভারের মধ্যে ২১টি বলেই কোনো রান নিতে পারেনি প্রতিপক্ষ।

Previous Post

অভিষেকের হতাশা ভুলে দাপুটে নাহিদ

Next Post

ক্লাব-বোর্ড সমঝোতায় ডিপিএলের সূচি চূড়ান্তের পথে

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

3
Next Post
জিততে ১৩০ রান চাই লিজেন্ডসদের

ক্লাব-বোর্ড সমঝোতায় ডিপিএলের সূচি চূড়ান্তের পথে

Discussion about this post

সর্বশেষ..

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

তামিমের কণ্ঠে সংস্কারের সুর, ‘কমিটি টিম’ বিতর্কে ইতি?

by cricbdadmin
0
10

ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে জবাব দেওয়াই ছিল তার পরিচয়। এখন সেই মানুষটিই বোর্ডরুমে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন ব্যবস্থার ভেতরের অসাম্য...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD