Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্লাব-বোর্ড সমঝোতায় ডিপিএলের সূচি চূড়ান্তের পথে

April 10, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জিততে ১৩০ রান চাই লিজেন্ডসদের
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ অনিশ্চয়তা আর জল্পনা-কল্পনার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বোর্ড ও ক্লাবগুলোর মধ্যে দূরত্বের কারণে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব না হলেও সাম্প্রতিক বৈঠকে মিলেছে সমাধানের পথ। বিকেলে অনুষ্ঠিত সভায় ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে লিগ শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে এপ্রিলের শেষ ভাগ থেকে মে মাসের শুরু পর্যন্ত।

সভা শেষে ক্লাব প্রতিনিধিরা জানান, ২২ থেকে ২৫ এপ্রিলের মধ্যে লিগ শুরুর একটি প্রাথমিক পরিকল্পনা থাকলেও বেশিরভাগ ক্লাবই কিছুটা সময় বাড়িয়ে মে মাসের প্রথম সপ্তাহ থেকে আসর শুরু করার পক্ষে মত দিয়েছে। বিসিবি আনুষ্ঠানিক সূচি ঘোষণা করবে আগামী সপ্তাহে, আর তার আগে চলতি মাসেই সম্পন্ন হবে দলবদল প্রক্রিয়া।

এবারের ডিপিএলের সবচেয়ে বড় পরিবর্তন আসছে ফরম্যাটে। দীর্ঘদিনের প্রচলিত সুপার লিগ পদ্ধতি বাদ দিয়ে এবার খেলা হবে সিঙ্গেল লিগ ভিত্তিতে। অর্থাৎ প্রতিটি দল নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলবে এবং লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। ক্লাব প্রতিনিধিরা জানিয়েছেন, সময় ও ব্যবস্থাপনার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিগ আয়োজনকে আরও গতিশীল করতে একসঙ্গে ছয়টি ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাবও এসেছে। এতে করে একই দিনে একাধিক ম্যাচ শেষ করা সম্ভব হবে এবং পরদিন রাখা হবে রিজার্ভ ডে, যাতে আবহাওয়া বা অন্য কোনো কারণে খেলা ব্যাহত হলে দ্রুত পুনঃনির্ধারণ করা যায়। সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে বসুন্ধরা, বিকেএসপি, পিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন ভ্যালি গ্রাউন্ডসহ ঢাকার আশপাশের কয়েকটি মাঠ।

গত আসরের মতো এবারও ডিপিএলে দেখা যাবে না কোনো বিদেশি ক্রিকেটার। সব ক্লাবই এ বিষয়ে একমত হয়েছে, ফলে স্থানীয় ক্রিকেটারদের জন্য আরও বড় মঞ্চ তৈরি হচ্ছে নিজেদের প্রমাণ করার।

তবে শুধু খেলার কাঠামো নয়, খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে এবারের আলোচনায়। সাম্প্রতিক সময়ে মাঠে অসুস্থ হয়ে পড়ার কয়েকটি ঘটনার প্রেক্ষিতে প্রতিটি ম্যাচে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বোর্ড, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।

Previous Post

ডট বলের রেকর্ডে মুস্তাফিজ

Next Post

সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন মিঠুন

Related Posts

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

4
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

8
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

9
Next Post
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন মিঠুন

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
4

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

by cricbdadmin
0
9

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’।...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ

by cricbdadmin
0
12

হারারে টেস্টে পরাজয়ের হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। টেস্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ

by cricbdadmin
0
8

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সফল অভিষেকের পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্ট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD