Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এশিয়া কাপ শেষে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই, সূচি চূড়ান্ত

August 24, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
গল পেরিয়ে কলম্বোতে টাইগার শিবির, ফিরছেন মিরাজ?
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপ শেষ হতেই আরেকটি বড় সিরিজের অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। আগামী অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সূচি অনুযায়ী, ২ অক্টোবর শারজাহতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। টানা দুই দিনে প্রথম দুটি ম্যাচ (২ ও ৩ অক্টোবর) শেষে ৫ অক্টোবর হবে শেষ টি-টোয়েন্টি। এরপর আবুধাবিতে ৮ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

এসিবির প্রধান নির্বাহী নসীব খান বলেন, ‘বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট আয়োজন আমাদের যৌথ প্রতিশ্রুতি। দর্শকরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ উপভোগ করবেন বলে আমরা আশাবাদী।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ আমাদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের মূল্যবান সুযোগ। দুই বোর্ডের সম্পর্ককে আরও দৃঢ় করবেই এই আয়োজন।’

এশিয়া কাপ চলবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। মাত্র কয়েকদিন বিরতি দিয়ে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ।

সিরিজের সূচি

১ম টি-টোয়েন্টি: ২ অক্টোবর, শারজাহ
২য় টি-টোয়েন্টি: ৩ অক্টোবর, শারজাহ
৩য় টি-টোয়েন্টি: ৫ অক্টোবর, শারজাহ

১ম ওয়ানডে: ৮ অক্টোবর, আবুধাবি
২য় ওয়ানডে: ১১ অক্টোবর, আবুধাবি
৩য় ওয়ানডে: ১৪ অক্টোবর, আবুধাবি

Previous Post

নারায়ণগঞ্জকে ক্রিকেটের নতুন কেন্দ্র বানাতে চান বিসিবি সভাপতি

Next Post

বিসিবি নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
বিসিবি নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা

বিসিবি নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD