Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নারায়ণগঞ্জকে ক্রিকেটের নতুন কেন্দ্র বানাতে চান বিসিবি সভাপতি

August 24, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বিকেন্দ্রীকরণে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। এর অংশ হিসেবে তিনি আজ রবিবার নারায়ণগঞ্জ সফর করেন। জেলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং নারায়ণগঞ্জের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্যে বুলবুল জানান, নারায়ণগঞ্জের ক্রিকেট ইতিহাস অনেক সমৃদ্ধ, যা তাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার চোখে পানি এসে গিয়েছিল। অথচ একসময় এখানে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ হতো।’

খেলোয়াড়দের সুবিধা বাড়ানোর লক্ষ্যে ফতুল্লা স্টেডিয়ামে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বর্তমানে মাঠে মাত্র তিনটি উইকেট থাকলেও তিনি অন্তত ২০টি উইকেট তৈরি করার ঘোষণা দেন। এছাড়া কোচিং সুবিধা বাড়িয়ে স্থানীয় খেলোয়াড়দের বিকাশের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিসিবি সভাপতি।

বুলবুল বলেন, ‘আগামী এক-দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এমন উন্নয়ন করবো যাতে এখানকার খেলোয়াড়দের আর ঢাকায় যেতে না হয়। এখানেই তারা প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পাবে।’

এছাড়া তিনি নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার ইচ্ছার কথাও জানান। তার বিশ্বাস, এ ধরনের অবকাঠামো তৈরি হলে এখান থেকে আগামী দিনের জাতীয় দলের তারকা উঠে আসবে।

বুলবুল আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি আইসিসিতে থাকাকালে এ ধরনের কাজ করেছি। তাই জানি এগুলো বাস্তবায়ন সম্ভব।’

Previous Post

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নয়, প্রস্তুতির বাস্তবতা দেখছেন লিপু

Next Post

এশিয়া কাপ শেষে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই, সূচি চূড়ান্ত

Related Posts

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে সরিয়ে নতুন ভাবনায় বিসিবি?

3
টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

6
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

5
Next Post
গল পেরিয়ে কলম্বোতে টাইগার শিবির, ফিরছেন মিরাজ?

এশিয়া কাপ শেষে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই, সূচি চূড়ান্ত

Discussion about this post

সর্বশেষ..

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে সরিয়ে নতুন ভাবনায় বিসিবি?

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের পরিবর্তন যেন এখন নিয়মিত আলোচনার বিষয়। একসময় তিন ফরম্যাটেই একজন অধিনায়ক রাখার নীতি অনুসরণ করলেও গত দুই...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
7

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD