Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এইচপির দায়িত্বে সালাউদ্দিন?

April 23, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হয় হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। জাতীয় দলের জন্য দক্ষ ক্রিকেটার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিভাগে বড় পরিবর্তনের আভাস মিলেছে। জানা গেছে, আসন্ন মৌসুমে এইচপি ইউনিটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন দেশের অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বর্তমানে তিনি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু সালাউদ্দিনই নন, দেশের আরেক পরিচিত কোচ সোহেল ইসলামকেও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এইচপির বর্তমান ব্যাটিং কোচ ডেভিড হেম্পের জায়গায় সালাউদ্দিনকে বসানো হতে পারে বলে জানা গেছে। আর তার সহকারী হিসেবে কাজ করতে পারেন সোহেল ইসলাম। ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা এবং খেলোয়াড়দের আস্থার জায়গা থেকে এই দুই কোচকে গুরুত্বপূর্ণ ভাবছে বোর্ড।

বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে এইচপি ইউনিট নিয়ে সালাউদ্দিনের ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। চলতি মাসেই এইচপি বিভাগের পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

নতুন পরিকল্পনায় এইচপি ইউনিটে শুধু অনূর্ধ্ব-২৩ ক্রিকেটাররাই নয়, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে। ফলে আলাদা করে বাংলাদেশ টাইগার্স কার্যক্রম না-ও থাকতে পারে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ম্যাচ প্রস্তুতি ও ধারাবাহিকতা ধরে রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমর্থকদের দীর্ঘদিনের দাবির পর ২০২৪ সালের শেষদিকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ করা হয় সালাউদ্দিনকে। তবে জাতীয় দলে প্রত্যাশা অনুযায়ী বড় সাফল্য না এলেও দেশের ক্রিকেট অঙ্গনে তাকে খেলোয়াড় তৈরির কারিগর হিসেবেই বেশি মূল্যায়ন করা হয়। সেই কারণেই ভবিষ্যৎ ক্রিকেটার গড়ার দায়িত্বে তাকে এগিয়ে রাখা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এক বছর দায়িত্ব পালনের পর গত নভেম্বরে জাতীয় দলের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন সালাউদ্দিন। এর আগে ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলে যুক্ত করা হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। পরে বোর্ডের অনুরোধে তিনি দায়িত্বে থেকে যান।

আসন্ন মৌসুমে এইচপির কার্যক্রমও বেশ ব্যস্ত থাকছে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে শুরু হবে অনুশীলন ক্যাম্প। জুনে জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশে এসে এইচপি দলের বিপক্ষে খেলবে। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ এইচপি দল, যেখানে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে।

এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে হাই পারফরম্যান্স ইউনিট। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি দুটি চার দিনের ম্যাচও খেলবে দলটি। এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর পরিকল্পনা রয়েছে।

Previous Post

শান্তর সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

Next Post

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

Related Posts

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

5
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

5
ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়
বিশেষ প্রতিবেদন

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

10
Next Post
শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

by cricbdadmin
0
10

ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আরও একটি বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আগের ম্যাচেই রুদ্ধশ্বাস নাটকীয়তার জন্ম দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ মুহূর্তের উত্তেজনায় ঢাকা লিওপার্ডসকে মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD