Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শোকজের সময় গড়াচ্ছে, জবাব না এলে অপসারণের পথে বিসিবি

January 16, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যকে ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখন এসে ঠেকেছে ৪৮ ঘণ্টার এক গুরুত্বপূর্ণ সময়সীমায়। বৃহস্পতিবার দিনভর নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে বিসিবি। রাতে সংবাদ সম্মেলনে বোর্ড পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়ে দেন, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও এখন পর্যন্ত নাজমুলের কোনো জবাব পাওয়া যায়নি।

এই অবস্থায় বিসিবি গঠনতন্ত্র অনুযায়ীই এগোচ্ছে বলে জানান ইফতেখার। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে—এমন ইঙ্গিতও দেন তিনি। মিঠুর ভাষায়, ‘তাকে তার কমিটি (অর্থ কমিটির চেয়ারম্যান) থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। এজন্য সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। সেই সময়সীমা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে, তার জবাব দেওয়ার (সুযোগ ততক্ষণ পর্যন্ত)।’

কারণ দর্শানোর নোটিশের জবাব এলে পরবর্তী ধাপ কী হবে, সেটিও পরিষ্কার করেন বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘এরপর এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। একদম গঠনতন্ত্রে লেখা আছে। ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রক্রিয়ায় আগাবে। এর মধ্যে আমরা চেষ্টা করেছি উনার সঙ্গে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম (তাকে) আজকে এখানে আনার জন্য। কিন্তু উনার সঙ্গে যোগাযোগ করা যায়নি।’

তবে ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পরও যদি নাজমুল ইসলামের কোনো সাড়া না মেলে, তখন পরিস্থিতি আরও কঠিন হবে বলেই ইঙ্গিত দেন ইফতেখার। তার বক্তব্য ছিল, ‘লাপাত্তা থাকলে… (জবাব) না দিলে, তার মানে আপনি জানেন… আদালতে যদি মামলা করা হয়, আপনি যদি হাজিরা না দেন, এটার ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই।’ এই বক্তব্যে স্পষ্ট, বিসিবির পরিচালক পদ থেকেও নাজমুল ইসলামের অপসারণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ডিসিপ্লিনারি কমিটিকেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান ইফতেখার। তিনি বলেন, ‘আমাদের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হচ্ছে মিতু (ফায়াজুর রহমান)। তার সঙ্গেও আমরা কথা বলেছি। আমরা নিয়ম অনুসরণ করব। উনি (নাজমুল ইসলাম) জবাব না দিলে, এটার ফল তো উনাকে ভোগ করতে হবে।’ সেই ফল কী—এমন প্রশ্নে মিঠুর উত্তর ছিল সরাসরি, ‘হ্যাঁ।’

এই পুরো ঘটনাপ্রবাহকে অস্বাভাবিক বলেও আখ্যা দেন ইফতেখার রহমান। তার ভাষ্য অনুযায়ী, আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই সময়ে সারাদিন চেষ্টা করেও একজন বোর্ড পরিচালকের সঙ্গে যোগাযোগ করা না যাওয়া বিস্ময়কর। ফলে প্রশ্ন উঠছে, কারণ দর্শানোর নোটিশের এই ৪৮ ঘণ্টার সময়জুড়ে নাজমুল যদি যোগাযোগের বাইরে থাকেন, তাহলে বিসিবির হাতে আর কোনো পথ খোলা থাকবে না গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া।

নাজমুল ইসলামের বক্তব্য থেকেই এই সংকটের সূচনা। বুধবার বিসিবিতে সংবাদমাধ্যমের সামনে ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। ওই রাতেই ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন ঘোষণা দেন, নাজমুল পদত্যাগ না করলে বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরু হওয়ার আগেই খেলা বন্ধ রাখা হবে। নাজমুল পদত্যাগ না করায় বৃহস্পতিবার নির্ধারিত দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি।

পরিস্থিতি সামাল দিতে বিসিবি দ্রুত তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়। তাতেও তাৎক্ষণিকভাবে সমাধান আসেনি। দীর্ঘ আলোচনা ও টানাপোড়েনের পর রাতের বৈঠকে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং এরপরই বিপিএল মাঠে ফেরার সিদ্ধান্ত আসে।

এই প্রেক্ষাপটে ইফতেখার মিঠু ব্যক্তিগত অবস্থানও স্পষ্ট করে দেন। তিনি বলেন, ‘আপনি যদি আমাকে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব না ধরেন, সাবেক ক্রিকেটার হিসেবে আমাকে প্রশ্ন করেন, আমি কিন্তু বলব, উনি (নাজমুল) বিরাট ভুল করেছেন। কোনো মানুষেরই কাউকে ছোট করা অধিকার নেই।’

কারণ দর্শানোর নোটিশের সময় শেষ হওয়ার পর সত্যিই ব্যবস্থা নেওয়া হবে কি না-এই প্রশ্নে ইফতেখার দুটি নজিরের কথা তুলে ধরেন। তিনি বলেন, “এমনিতেও উনাকে সরিয়ে দেওয়া হয়েছে (অর্থ কমিটি থেকে)… আজ পর্যন্ত আমি শুনিনি বিসিবিতে যে কোনো পরিচালককে কারণ দর্শাতে বলা হয়েছে বা (কমিটি থেকে) সরিয়ে দেওয়া হয়েছে। বিসিবির দুটি রেকর্ড তো এর মধ্যেই হয়ে গেছে!”

সবশেষে তিনি জানান, বিসিবির পক্ষ থেকে এখনো চেষ্টা চলছে নাজমুলকে পরিস্থিতির গুরুত্ব বোঝানোর। ইফতেখার বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টার করব উনাকে বোঝানোর যে, ‘এটাকে আপনি শেষ করেন। আমরাও মনে করি যে আপনি ভুল বিবৃতি দিয়েছেন।’ তবে ব্যক্তিগতভাবে যার সিদ্ধান্ত, তারই সিদ্ধান্ত নিতে হবে।’

Previous Post

ক্রিকেট থামল, ভয় ছড়াল, শেষে ফিরল মাঠে

Next Post

হতাশ দর্শকদের জন্য স্বস্তির ঘোষণা, মিলবে বিপিএলের টিকিটের অর্থ

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

1
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

9
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

7
Next Post
ওপেনারদের তাণ্ডবে ঢাকাকে উড়িয়ে দিল চট্টগ্রাম

হতাশ দর্শকদের জন্য স্বস্তির ঘোষণা, মিলবে বিপিএলের টিকিটের অর্থ

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
1

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
25

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD