Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

June 15, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে। একসময় যে দল নিয়মিতভাবে বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত, তাদেরই জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে।

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতিও সেই ধস পুরোপুরি ঠেকাতে পারেনি।

চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশের ওয়ানডে দল আরও বড় পরিবর্তনের মুখোমুখি হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মুশফিক ও মাহমুদউল্লাহ। দলের বাইরে চলে যান সাকিব, আর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিমও। ফলে দীর্ঘদিন ধরে দলের ব্যাটিংয়ের মূল ভিত্তি হিসেবে থাকা চার অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়ে নতুন করে নিজেদের গড়ে তোলার চ্যালেঞ্জে পড়ে বাংলাদেশ।

এই পরিবর্তনের সময়ে নতুন প্রজন্মের ক্রিকেটারদের ওপর আস্থা রাখতে শুরু করে টিম ম্যানেজমেন্ট। সেই তালিকায় নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। তবে ধারাবাহিক পারফরম্যান্সের বিচারে হৃদয় নিজেকে অন্যদের চেয়ে কিছুটা এগিয়েই রেখেছেন।

ওপেনার তানজিদ হাসান তামিম মাঝে মাঝে ঝলক দেখালেও ধারাবাহিক হতে পারেননি। লিটন দাস ও সৌম্য সরকারও কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতার মধ্যেও মিডল অর্ডারে নিয়মিত রান করে গেছেন তাওহীদ হৃদয়। চাপের মুহূর্তে দায়িত্ব নেওয়ার সক্ষমতা এবং ইনিংস গড়ে তোলার দক্ষতা তাকে দলের অন্যতম নির্ভরতার প্রতীকে পরিণত করেছে।

ওয়ানডে ক্যারিয়ারে ইতোমধ্যে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন হৃদয়। ৪৮ ইনিংসে তার সংগ্রহ ১ হাজার ৬১৩ রান, গড় ৩৯.৩৪। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এক হাজার বা তার বেশি রান করা ব্যাটারদের মধ্যে এটিই এখন সর্বোচ্চ গড়। এ ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের ৩৭.২৯ গড়কেও।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ছিলেন দুর্দান্ত ছন্দে। তিন ম্যাচে যথাক্রমে ৩১, অপরাজিত ৪০ ও ৮৩ রান করে দলের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

এই ধারাবাহিকতায় ওয়ানডেতে টানা সাত ইনিংসে ৩০-এর বেশি রান করার কৃতিত্বও গড়েছেন তিনি। চলতি বছরও ব্যাট হাতে রয়েছেন অসাধারণ ফর্মে। আট ইনিংসে ৮৭ গড়ে ৩৪৮ রান করে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছেন।

Previous Post

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

7
এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

6
একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প
বিশেষ প্রতিবেদন

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

10

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
1

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
7

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
6

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
5

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD