Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ

December 17, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

দুবাইয়ে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগেই দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামে টাইগার যুবারা, আর সেই লক্ষ্য পূরণ করেই টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নেয় তারা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৮৪ রান যোগ করে দলকে ভালো শুরু এনে দেন। জাওয়াদ সর্বোচ্চ ৪৯ রান করেন, রিফাতের ব্যাট থেকে আসে ৩৬ রান। এরপর আজিজুল হাকিম ও রিজান হোসেনের ৫৩ রানের জুটি ইনিংসকে আরও মজবুত করে। তবে ইনিংসের শেষভাগে নিয়মিত উইকেট পড়ায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। শ্রীলঙ্কার পক্ষে স্পিনার কাভিজা গ্যাভেজ ৩৮ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হন, ভিরান নেন ২ উইকেট।

২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ৪৪ রানের মধ্যেই তারা চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ম্যাচে আর ফিরে দাঁড়াতে পারেনি লঙ্কান যুবারা। চামিকা হেনাতিগা ৪১ এবং হিল্মি ৩৯ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বাংলাদেশের বোলিং আক্রমণে ইকবাল হোসেন ইমন ৩৭ রানে ৩ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন, শাহরিয়ার আহমেদ ২৭ রানে ২ উইকেট নিয়ে তাকে ভালোভাবে সহায়তা করেন। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা অলআউট হয় ৪৯.১ ওভারে ১৮৬ রানে।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এ’-র রানার্সআপ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

টানা জয় ও অপরাজিত অবস্থায় শেষ চারে উঠে আত্মবিশ্বাসের বড় বার্তা দিয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ যুবারা।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৩ ওভারে ২২৫ (জাওয়াদ ৪৯, রিফাত ৩৬; কাভিজা ৪/৩৮, ভিরান ২/১৯)

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.১ ওভারে ১৮৬ (চামিকা ৪১, হিল্মি ৩৯, ইকবাল ৩/৩৭, শাহরিয়ার ২/২৭) ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী

Previous Post

মিরপুরে ফের উত্তাল পরিস্থিতি, বিসিবিতে নতুন নির্বাচনের জোর দাবি

Next Post

মুস্তাফিজ খেলবে বাংলাদেশের জন্য, আইপিএল প্রসঙ্গে বুলবুল

Related Posts

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অনান্য খেলা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

5
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
Next Post
দিল্লিতে মুস্তাফিজ, বয়কটের ডাক ভারতীয় সমর্থকদের!

মুস্তাফিজ খেলবে বাংলাদেশের জন্য, আইপিএল প্রসঙ্গে বুলবুল

Discussion about this post

সর্বশেষ..

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
5

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD