Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুস্তাফিজ খেলবে বাংলাদেশের জন্য, আইপিএল প্রসঙ্গে বুলবুল

December 18, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দিল্লিতে মুস্তাফিজ, বয়কটের ডাক ভারতীয় সমর্থকদের!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর। সিলেট পর্ব দিয়ে যাত্রা শুরু করা এই আসরকে ঘিরে নানা আলোচনা থাকলেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, বিপিএলকে চ্যালেঞ্জিং বলার মতো নতুন কিছু নেই। তাঁর মতে, আগের আসরগুলোর অভিজ্ঞতাই এবারের আয়োজনকে এগিয়ে নেওয়ার ভিত্তি।

গত বুধবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বুলবুল বলেন, ‘আমি জানি না কেন বিপিএলকে চ্যালেঞ্জ বলা হচ্ছে। এটা আমাদের ১২তম আসর। আগের সব আসরেই কিছু ভালো-মন্দ ছিল, সেই অভিজ্ঞতা আমাদের আছে।’ বিসিবি সভাপতির বিশ্বাস, এই অভিজ্ঞতার জায়গা থেকেই দ্বাদশ বিপিএল সফলভাবে আয়োজন করা সম্ভব।

কম সময়ের মধ্যে আয়োজন হলেও বিপিএলের মান নিয়ে কোনো ছাড় দেওয়া হয়নি বলে জানান তিনি। বুলবুল বলেন, ‘আমাদের হাতে সময় কম ছিল, তাও আমরা চেষ্টা করেছি বিপিএলটাকে সুন্দরভাবে সাজানোর। আমাদের মূল লক্ষ্য ভালো ক্রিকেট উপহার দেওয়া। কেননা এই বিপিএলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখা যায়। আমরা এটাকে শুধু একটা ইভেন্ট নয়, একটা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট হিসেবে দেখছি।’

আয়োজন প্রস্তুতিতে বিসিবির বিভিন্ন বিভাগ এবং স্টেকহোল্ডারদের ভূমিকার কথাও তুলে ধরেন সভাপতি। তার ভাষায়, ‘গভর্নিং কাউন্সিলে যারা আছে তারা অনেক কাজ করছে। ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডাররা আমাদের সাহায্য করছেন। কাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে।’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনায় রয়েছে মুস্তাফিজুর রহমানের আইপিএল দল পাওয়া। আইপিএলের মিনি নিলামে রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন এই বাঁহাতি পেসার। ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে, পুরো আইপিএল খেলতে পারবেন কি না মুস্তাফিজ।

নতুন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে নিজের অবস্থান জানান বুলবুল। তিনি বলেন, ‘উচিত-অনুচিত আমি সভাপতি আমার রোলটা ডিফারেন্ট। মুস্তাফিজ খেলে তো বাংলাদেশের জন্য।’ একই সঙ্গে সিদ্ধান্তের ভার ক্রিকেট অপারেশন্স বিভাগের ওপর ছেড়ে দেন বিসিবি সভাপতি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। গতকালকেই তো ঘটলো, আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোন সিরিজ বাংলাদেশের জন্য দরকার, কোনটার দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’

এর আগে ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় রয়েছে। তার মতে, দল নেওয়ার সময়ই ধারণা করা হয়েছে তিনি কতটা সময় খেলতে পারবেন।

তিনি বলেন, ‘আর কতটুকু খেলতে পারবেন ওইটার ওপর ধারণা করে কিন্তু তাকে দলে নিয়েছে। আমার মনে হয় সবাই খুশি এটা নিয়ে, এটা নিয়ে সমস্যা হবে না। তো এটুকু বলতে পারি যে মুস্তাফিজ মেজর ম্যাচগুলোই খেলবে আইপিএলের কোনো সমস্যা হবে না।’

Previous Post

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ

Next Post

বাংলাদেশের বিশ্বকাপ মিশনের টিকিট কত, কোথায় কত খরচ?

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
ভারত-শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কখন?

বাংলাদেশের বিশ্বকাপ মিশনের টিকিট কত, কোথায় কত খরচ?

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD