Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় বাংলাদেশের মেয়েদের

July 28, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কিছুতেই ছন্দের দেখা পাচ্ছে না বাংলাদেশ জাতীয় দল। শ্রীলঙ্কায় ব্যাটে-বলে সুপার ফ্লপ তামিম ইকবালরা। কিন্তু ঠিক একই সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকায় আরেকটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। প্রোটিয়া নারী ইমার্জিং দলকে হারিয়ে সিরিজও জিতেছে নিগার সুলতানার দল।

তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা। প্রিটোরিয়ায় রোববার টাইগ্রেসদের সামনে লক্ষ্য ছিল ১৭৭। ৩২ বল হাতে রেখেই দল পেয়ে যায় টানা দ্বিতীয় জয়। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

ম্যাচ টস জিতে ভাল মুরু করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। তাজমিন ব্রিটসকে বিদায় করে ফাহিমা ভাঙেন ৬৪ রানের জুটি। তারপর অবশ্য খেলার নিয়ন্ত্রণ নেয় টাইগ্রেসরা। ত্রিশা ছেট্টি ৫ চারে ৬৩ রান করেন। বাংলাদেশের স্পিনার ফাহিমা খাতুন ৩২ রানে ৩ উইকেট নেন। খাদিজা তুল কুবরা ২ উইকেট নিতে খরচ করেন ৩৪ রান।

এরপর জবাবে নেমে মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার গড়েন ৭৫ রানের উদ্বোধনী জুটি। ৬ চারে ৩১ রান করেন মুর্শিদা। তারপর শতরানের জুটি গড়েন শারমিন ও অধিনায়ক নিগার সুলতানা। শারমিন ১০ চারে অপরাজিত থাকেন ৮৩ রানে। অধিনায়ক নিগার করেন ৭ চারে ৪৮।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল: ৫০ ওভারে ১৭৬/৭ (রবিন ৩৫, তাজমিন ২৩, ত্রিশা ৬৩, নন্দুমিসো ১, লারা ৭, ডি ক্লার্ক ১৭, অ্যানি ৬, তামি ৮*, মালি ২*; আজমিন ০/১৫, রিতু ০/২৯, নাহিদা ১/২৭, ফাহিমা ৩/৩২, খাদিজা ৪২/৩৪, শায়লা ১/২৪, মুশতারি ০/১০)
বাংলাদেশ নারী ইমার্জিং দল: ৪৪.৪ ওভারে ১৭৯/১ (মুর্শিদা ৩১, শারমিন ৮৩*, নিগার ৪৮*; তামি ০/১৯, মালি ০/৩৬, অ্যানি ০/১২, এমলাবা ০/৪০, ইভোদিয়া ০/৩৪, ডি ক্লার্ক ০/২২, তাজমিন ০/৭, নন্দুমিসো ০/৬)
ফল: ৯ উইকেটে জয়ী বাংলাদেশ নারী ইমার্জিং দল
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ নারী ইমার্জিং দল
ম্যাচসেরা: শারমিন আক্তার

Previous Post

এক নজরে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ

Next Post

তামিমদের অনায়াসে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
তামিমদের অনায়াসে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

তামিমদের অনায়াসে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD