Wednesday, July 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিমদের অনায়াসে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

July 28, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
তামিমদের অনায়াসে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তামিম ইকবালদের। সিরিজে জিততে জয়ের বিকল্প ছিল না। কিন্তু ডু অর ডাই ম্যাচে সুপার ফ্লপ টাইগাররা। শুরুতে ব্যাট হাতে দল ব্যর্থ। এরপর বোলাররাও ঠিকই একইভাবে হতাশ করলেন। তার পথ ধরে বড় ব্যবধানে ফের হার।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা জিতল ৭ উইকেটে। ৩২ বল বাকী থাকতেই হাসিমুখ। এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। ৪৪ মাস পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল লঙ্কানরা।

রোববার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে করে ২৩৮ রান। মুশফিকুর রহীম করেন অপরাজিত৯৮ রান। দুই রানের জন্য পেলেন না শতরান। জবাবে নেমে ৪৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।

এই ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। নুয়ান প্রদিপের বলে এলবিডব্লিউ হয়ে সৌম্য সরকারের বিদায় দিয়ে শুরু। এরপর হতাশ করেন তামিম ইকবাল। চতুর্থবারের মতো বাইরের বল স্টাম্পে টেনে এনে বোল্ড অধিনায়ক। উইকেট বিলিয়ে ফেরেন মোহাম্মদ মিঠুনও।

বেশি দূর যেতে পারেন নি মাহমুদউল্লাহ রিয়াদও। আর আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান সাব্বির রহমান ১১ রানে।

তবে দাপুটে ক্রিকেট খেলেন মুশফিকুর রহীম। সঙ্গে মেহেদী হাসান মিরাজ সঙ্গ দেন তাকে। মিরাজ ক্যাচ দিলে ভাঙে ৮৪ রানের জুটি। ৪৯ বলে ৪৩ রান করেন তিনি। আর মুশফিক ১১০ বলে ৬ চার ও এক ছক্কায় অপরাজিত ৯৮ রানে।

এই ইনিং খেলার পথে রোববার ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন মুশফিকুর রহীম। এ ক্লাবে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান তিনি। তার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল সেখানে জায়গা করে নিয়েছেন।

৬ হাজারি ক্লাব থেকে মুশফিক ছিলেন ৮ রান দূরে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমেই প্রয়োজনীয় রান তুলে ফেলেন তিনি। দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অনন্য মাইলফলকে পৌঁছে যান এ ডানহাতি। এজন্য ২০০৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া এ উইকেট-রক্ষক ব্যাটসম্যানের খেলতে হয়েছে ২১৫তম ম্যাচ আর ২০১ টি ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৮/৮ (তামিম ১৯, সৌম্য ১১, মিঠুন ১২, মুশফিক ৯৮*, মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১১, মোসাদ্দেক ১৩, মিরাজ ৪৩, তাইজুল ৩, মুস্তাফিজ ২*; ধনাঞ্জয়া ১০-০-০৩৯-০, প্রদিপ ১০-০-৫৩-২, উদানা ১০-০-৫৮-২, কুমারা ১০-০-৪২-০, দনাঞ্জয়া ১০-০-৩৯-০২)

শ্রীলঙ্কা: ৪৪.৪ ওভারে ২৪২/৩ (ফার্নান্দো ৮২, করুনারত্নে ১৫, কুসল পেরেরা ৩০, কুসল মেন্ডিস ৪১*, ম্যাথিউস ৫২*; মিরাজ ১০-০-৫১-১, শফিউল ৫-০-২৯-০, তাইজুল ১০-২-৩৫-০, মুস্তাফিজ ৮-০-৫০-২, মোসাদ্দেক ৭-০-৩২-০, সাব্বির ২.৪-০-২০-০ , সৌম্য ২-০-১৬-০)।

ফল: ৭ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

Previous Post

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় বাংলাদেশের মেয়েদের

Next Post

ইংল্যান্ডকে অনায়াসে হারাল বাংলাদেশের যুবারা

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

5
হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

11
অনুমতি পেলেন না তাসকিন, তবে…
বিশেষ প্রতিবেদন

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

3
Next Post
ইংল্যান্ডকে অনায়াসেই হারাল জুনিয়র টাইগাররা

ইংল্যান্ডকে অনায়াসে হারাল বাংলাদেশের যুবারা

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের...

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

by cricbdadmin
0
11

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

অনুমতি পেলেন না তাসকিন, তবে…

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

by cricbdadmin
0
3

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন...

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

by cricbdadmin
0
8

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয়...

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

বয়সভিত্তিক ক্রিকেটে সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটের কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD