Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

৬ রানে অলআউট মালদ্বীপ, ২৪৯ রানে জয় মেয়েদের

December 5, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
৬ রানে অলআউট মালদ্বীপ, ২৪৯ রানে জয় মেয়েদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

পরিস্কার হিসাবেই ফেভারিট ছিল বাংলাদেশ। কিন্তু এতোটা অনায়াসে জয় ধরা দেবে ভাবতে পারেনি কেউ। শুরুতেই ব্যাট হাতে দাপট। নিগার সুলতানা ও ফারজানা হক করলেন সেঞ্চুরি। তারপর সালমা খাতুন ও রিতু মনির বোলিংয়ে তোপে মালদ্বীপ অলআউট মাত্র ৬ রানে।

বৃহস্পতিবার এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে মালদ্বীপকে ২৪৯ রানে হারাল বাংলাদেশ। সালমা খাতুনের দল আগের দিন নেপালকে হারিয়েছিল। দুই জয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

নেপালের পোখারায় টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫৫ রান করে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ১২.১ ওভারে ৬ রানে অলআউট মালদ্বীপ।

যদিও ম্যাচটি আন্তর্জাতিক কোন স্বীকৃতিই পাবে না। কারণ এটিকে আইসিসির অনুমোদিত ম্যাচ নয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মূল দল খেলেনি, এ কারণেই আন্তর্জাতিক টি-টুয়েন্টির মর্যাদা পায়নি।

যদিও ম্যাচে ৫ রান করে রান আউট হয়ে যান শামীমা সুলতানা। অন্য ওপেনার সানজিদার করেন ৭ রান।তারপর তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২৩৬ রানের জুটি গড়েন নিগার ও ফারজানা। ৬৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রানে অপরাজিত নিগার। ৫৩ বলে ২০ চারে ১১০ রান তুলেন ফারজানা।

জবাবে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে অসহায় আত্মসমর্পন করে মালদ্বীপের মেয়েরা। প্রথম ওভারে দুই উইকেট হারায় তারা। তারপর ১২.১ ওভারেই সব শেষ। ৮ জন ফেরেন শুন্য রানে। সর্বোচ্চ ২ রান করেন শাম্মা।

৪ ওভারে ১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন রিতু মনি। সালমা ৩.১ ওভারে ২ রানে নেন ৩ উইকেট। একটি করে উইকেট পান রাবেয়া খান ও নাহিদা আক্তার।

নেপাল ও শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দলের সঙ্গে ফাইনালে খেলবে বাংলাদেশ। রোববার জিতলেই ধরা দেবে সোনার পদক।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ২৫৫/২ (শামীমা ৫, সানজিদা ৭, নিগার ১১৩*, ফারজানা ১১০*; শাম্মা ১/৩৮)
মালদ্বীপ: ১২.১ ওভারে ৬ (শাম্মা ২; রিতু মনি ৪-৩-১-৩, সালমা ৩.১-১-২-৩, পূজা ২-১-১-০, রাবেয়া ২-১-১-১, নাহিদা ১-১-০-১)
ফল: বাংলাদেশ ২৪৯ রানে জয়ী।

Previous Post

বিপিএলে ঝড় তোলার অপেক্ষায় তাসকিন

Next Post

প্রস্তুত বঙ্গবন্ধু বিপিএল উৎসবের মঞ্চ

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

8
Next Post
প্রস্তুত বঙ্গবন্ধু বিপিএল উৎসবের মঞ্চ

প্রস্তুত বঙ্গবন্ধু বিপিএল উৎসবের মঞ্চ

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
8

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD