Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রস্তুত বঙ্গবন্ধু বিপিএল উৎসবের মঞ্চ

December 7, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
প্রস্তুত বঙ্গবন্ধু বিপিএল উৎসবের মঞ্চ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শুরু হয়ে যাচ্ছে ২০ ওভারের ক্রিকেট ধামাকা। এবার বিশেষ আয়োজন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভিন্নতা এনেছে বিসিবি। নিজেদের তত্বাবধানেই এ টুর্নামেন্টের আয়োজন করছে। ব্যাট-বলের লড়াই শুরু ১১ ডিসেম্বর।

তার আগে রোববার বিকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএলের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত দুই আসরের উদ্বোধনী অনুষ্ঠান ছিলো সাদামাটা। তবে এবার বেশ রঙ ছড়াবে। সেই আয়োজনের আগে জানা গেল বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সরশিপের স্বত্ত্ব পেয়েছে স্যাটেলাইট সার্ভিস প্রোভাইডার কোম্পানি আকাশ ডিটিএইচ। এক সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য ঘোষণা করেন।

এবারের দলগুলো ফ্রাঞ্চাইজির কাছে ছাড়া হয়নি। বিসিবিই তাদের কাছে মালিকানা ধরে রেখেছে। শুধুমাত্র দলগুলোর জন্য স্পন্সর পার্টনার সংগ্রহ করা হয়েছে ৫টি দলের জন্য। দুটির স্পন্সর থাকছে খোদ বিসিবি।

বিশেষ বিপিএলে আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের তারকাদের সঙ্গে দেখা যাবে দেশি তারকাদেরও। এ আয়োজনে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান আর অভিনেত্রী ক্যাটারিনা কাইফ। এদিকে বলিউডের দুই সঙ্গীত তারকা সনু নিগম ও কৈলাশ খের কন্ঠে সুর তুলবেন। থাকবেন বাংলাদেশ ব্যান্ড কিংবদন্তি জেমস আর ফোক সম্রাজ্ঞী মমতাজ। বিকেলে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

এবারও ঢাকার বাইরে বিপিএল দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা। খেলা হবে চট্টগ্রাম ও সিলেটে। তবে প্রথম ও শেষ পর্বসহ মাঝের কিছু ম্যাচ মিলিয়ে আয়োজনের সিংহভাগটাই হবে ঢাকাতে। বিশেষ এই বিপিএলে অংশ নেবে নতুন সাত দল-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স আর খুলনা টাইগার্স।

মোট ম্যাচ ৪৬টি। ঢাকায় ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ১২টি ও সিলেটে হবে ছয়টি ম্যাচ। ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল।

Previous Post

৬ রানে অলআউট মালদ্বীপ, ২৪৯ রানে জয় মেয়েদের

Next Post

জয় দিয়েই ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
উড়ন্ত জয়ে গেমস শুরু সৌম্য-নাঈমদের

জয় দিয়েই ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দল

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD