Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

১৩ ইনিংস পর লিটনের ফিফটি, শামীম ঝড়ে ভর করে ১৭৭

July 13, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
১৩ ইনিংস পর লিটনের ফিফটি, শামীম ঝড়ে ভর করে ১৭৭
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরিজে টিকে থাকার ম্যাচ। ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি। শুরুটা একেবারেই স্বপ্নের মতো হয়নি বাংলাদেশের। কিন্তু লিটন দাস ও শামীম হোসেনের ব্যাটে রং ফিরে পায় ইনিংস। একসময় যেখানে মনে হচ্ছিল ১৫০-ও দূরের পথ, সেখান থেকে লড়াইয়ের মতো সংগ্রহ দাঁড় করিয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশ।

দলের স্কোর যখন মাত্র ৭, তখন দুই ওপেনার-পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম-দুজনই সাজঘরে। প্রথম বলেই শূন্য রানে বিদায় নেন ইমন, দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান করে ফেরেন তানজিদ। এমন বিপর্যয়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়, সঙ্গে ছিলেন লিটন দাস। সেই চাপ সামলে ৩য় উইকেটে গড়েন ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি।

লিটন ধীর সূচনায় ইনিংস শুরু করলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজের ছন্দে ফেরেন। তুলে নেন ১৩ ইনিংস পর কাঙ্ক্ষিত ফিফটি। শেষ পর্যন্ত ৫০ বলে ৭৬ রানের এক হৃদয় ছোঁয়া ইনিংস খেলেন এই ওপেনার। অন্যদিকে, হৃদয় করেন ২৫ বলে ৩১ রান।

মাঝে এক পর্যায়ে আবার উইকেট পতনের ধাক্কা আসে-মেহেদী মিরাজ দ্রুত ফেরেন, জাকের আলীও সুবিধা করতে পারেননি। তবে শামীম হোসেন ছিলেন আত্মবিশ্বাসী ও ইতিবাচক। ২৭ বলে খেলেন ৪৮ রানের ঝড়ো ইনিংস, যার মধ্যে ছিল চমৎকার সব বাউন্ডারি-ওভার বাউন্ডারি।

শেষ ওভারে রানআউট হয়েও বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১৭৭ রানে, যেখানে শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ২ বলে করেন ৬ রান। পুরো ইনিংসে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পটা লেখা হয় মূলত লিটন ও শামীমের ব্যাটে ভর করেই।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে সফল ছিলেন বিনুরা ফার্নান্দো-৩১ রানে ৩ উইকেট। থিকশানা ও থুসারা তুলে নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (লিটন ৭৬, শামীম ৪৮, হৃদয় ৩১; ফার্নান্দো ৩/৩১)

Previous Post

বাঁচা-মরার ম্যাচে তিন পরিবর্তন, ফের টস হারলেন লিটন

Next Post

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

Related Posts

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

8
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

7
ফেরার লড়াই শুরু সৌম্যর
বিশেষ প্রতিবেদন

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

11
Next Post
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
25

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
20

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD