Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

July 13, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসগড়া জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথম ম্যাচে হতাশাজনক হার। সমালোচনায় বিদ্ধ ব্যাটিং লাইনআপ। সেই জায়গা থেকেই দুর্দান্ত প্রত্যাবর্তন করল বাংলাদেশ। ডাম্বুলার মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটন দাসের ব্যাটিং ও রিশাদ হোসেনের স্পিন ঘূর্ণিতে ৮৩ রানের বিশাল জয় তুলে নিল টাইগাররা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল সফরকারী বাংলাদেশ দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা নড়বড়ে হলেও ধৈর্য ধরে খেললেন লিটন। ফর্মে ফিরেই খেললেন ৭৬ রানের অনবদ্য ইনিংস। তাঁর ৫০ বলের এই ইনিংসে ছিল ৫টি বিশাল ছক্কা। অপরদিকে, তরুণ শামীম হোসেন ঝড়ো ব্যাটিংয়ে যোগ করেন ৪৮ রান। তাদের দুজনের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ১৭৭ রান।

রান তাড়া করতে নেমে একপ্রকার ছত্রভঙ্গ হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। শুরুতেই শরিফুল ও সাইফউদ্দিন মিলে কাঁপিয়ে দেন শ্রীলঙ্কার টপ অর্ডার। এরপর রিশাদ হোসেন এসে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে।

এই জয় বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে অন্যতম বড় জয়। আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে এটি সবচেয়ে বড় রানের ব্যবধানের জয়। লঙ্কানদের ঘরের মাঠে এটিই তাদের সবচেয়ে কম রান এবং প্রথমবার একশর নিচে অলআউট হওয়া।

ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লিটন কুমার দাস।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (লিটন ৭৬, শামীম ৪৮, হৃদয় ৩১; বিনুরা ৩/৩১)। শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ৯৪ (নিশাঙ্কা ৩২, শানাকা ২০; রিশাদ ৩/১৮, শরিফুল ২/১২, সাইফুদ্দিন ২/২১)

ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী

Related Posts

বরিশালে নাম লেখালেন আশরাফুল
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন আশরাফুলের

0
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের সঙ্গে মজার অভিজ্ঞতা ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

0
এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD