Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

June 15, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে দেশের অধিকাংশ জেলার জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, টাঙ্গাইল, রাজবাড়ী, কক্সবাজার, খাগড়াছড়ি ও সুনামগঞ্জ ছাড়া দেশের বাকি ৫৯টি জেলা এবং ঢাকা মেট্রোর দুটি ইউনিটের জন্য কোচ নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের চাকরি হবে চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে দুই বছরের জন্য। তবে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে চুক্তির মেয়াদ নবায়নের সুযোগ থাকবে।

কোচ পদে আবেদনকারীদের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা নির্ধারণ করেছে বিসিবি। আবেদনকারীকে অবশ্যই লেভেল-১ কোচিং সনদধারী হতে হবে অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি যে জেলার জন্য আবেদন করা হবে, সেই জেলার স্থায়ী বাসিন্দা হওয়াও বাধ্যতামূলক।

নিয়োগপ্রাপ্ত কোচদের ওপর জেলার সামগ্রিক ক্রিকেট কার্যক্রম তদারকির দায়িত্ব থাকবে। সম্ভাবনাময় ক্রিকেটারদের খুঁজে বের করে উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্ত করা, খেলোয়াড় উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন, কারিগরি ও কৌশলগত দক্ষতা উন্নয়ন, দল নির্বাচন, ম্যাচ কৌশল নির্ধারণ এবং পারফরম্যান্স বিশ্লেষণের কাজও তাদের করতে হবে। পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলা, খেলোয়াড়সুলভ মনোভাব ও ক্রিকেটের মৌলিক মূল্যবোধ সম্পর্কে উদ্বুদ্ধ ও পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করতে হবে।

আবেদনকারীদের ক্রিকেটের কারিগরি বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান, কৌশলগত ও তাত্ত্বিক দক্ষতা, কার্যকর যোগাযোগের সক্ষমতা, বিশ্লেষণী চিন্তাশক্তি, স্বাধীনভাবে কাজ করার যোগ্যতা এবং কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকতে হবে বলে জানিয়েছে বিসিবি।

আগ্রহী প্রার্থীদের বিসিবির প্রধান নির্বাহী বরাবর আবেদনপত্র অথবা ই-মেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে। আবেদন গ্রহণ করা হবে আগামী ২৮ জুন পর্যন্ত।

Previous Post

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

Next Post

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

Related Posts

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য
অনান্য খেলা

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

6
Next Post
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

Discussion about this post

সর্বশেষ..

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD