Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিলেট-নোয়াখালীর দাপট, ঢাকা-রংপুরে তারকা জমজমাট সরাসরি চুক্তি

November 28, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল পয়েন্ট তালিকায় কোন দল কোথায় দাঁড়িয়ে
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম সামনে রেখে সব ফ্র্যাঞ্চাইজিতেই চলছে জোর প্রস্তুতি। ৩০ নভেম্বরের নিলামের আগে প্রতিটি দলের জন্য ছিল দুইজন করে স্থানীয় এবং দুইজন করে বিদেশি ক্রিকেটারকে সরাসরি দলে ভেড়ানোর সুযোগ। ইতোমধ্যে ছয়টি দলই তাদের সরাসরি সাইনিং চূড়ান্ত করেছে। দেশি–বিদেশি মিলিয়ে মোট ১৮ জন ক্রিকেটারের গন্তব্য নির্ধারিত হয়েছে। যদিও রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স এখনও কোনো বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।

রংপুর রাইডার্স নির্ভরতা দেখিয়েছে জাতীয় দলের দুই নিয়মিত মুখের ওপর। উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়েই তারা গড়ছে নিজেদের স্থানীয় শক্তি। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসও দলে টেনেছে দুই তারকা ক্রিকেটার—গতিময় পেসার তাসকিন আহমেদ এবং ওপেনার সাইফ হাসানকে। বিদেশি কোটায় তারা সাইন করিয়েছে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের ব্যাটার উসমান খানকে। পুরো মৌসুম হেলসকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও উসমান খানকে পুরো টুর্নামেন্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটি।

নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স তাদের স্কোয়াড গড়েছে মূলত স্পিনভিত্তিক ভাবনায়। জাতীয় দলের অলরাউন্ডার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে তারা শক্তিশালী স্থানীয় স্পিন আক্রমণ তৈরি করেছে। বিদেশিদের মধ্যে সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরকে নিশ্চিত করেছে দলটি। পাকিস্তানের এই দুই ক্রিকেটারকে পুরো মৌসুম দলে পাওয়ার সম্ভাবনাই বেশি।

রাজশাহী ওয়ারিয়র্স তাদের সরাসরি সাইনিং হিসেবে নিয়েছে দুই টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে। যদিও বিদেশিদের ক্ষেত্রে এখনও কোনো চুক্তি সম্পন্ন হয়নি তাদের। একই অবস্থায় আছে রংপুর রাইডার্সও, যারা এখনো কোনো বিদেশি খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি।

নতুন দল নোয়াখালী এক্সপ্রেসও নিজেদের স্কোয়াড গোছাতে ব্যস্ত। অলরাউন্ডার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে দলে টেনে স্থানীয় শক্তি বাড়িয়েছে তারা। বিদেশিদের মধ্যে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ক্যারিবিয়ান তারকা জনসন চার্লসকে চুক্তিবদ্ধ করেছে। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস দলে নিয়েছে স্পিনার শেখ মাহেদী হাসান ও তানভীর ইসলামকে। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা যুক্ত করেছে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে।

Previous Post

ব্যাটিং ব্যর্থতার তীরে বিধ্বস্ত বাংলাদেশ

Next Post

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় তামিমের বার্তা

Related Posts

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অনান্য খেলা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

5
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
Next Post
গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় তামিমের বার্তা

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় তামিমের বার্তা

Discussion about this post

সর্বশেষ..

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
5

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD