বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণের কারণে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার। পরে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব মিলিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ সংকটাপন্ন।
খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য যখন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা দোয়া করছেন, তখন দেশের ক্রীড়াঙ্গন থেকেও উঠে এসেছে শুভকামনার বার্তা।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’










Discussion about this post