Monday, September 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

May 5, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে সত্যি করে তিনি এরপর যোগ দিচ্ছেন বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ হিসেবে। বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পাশাপাশি নিজেও এই পরিবর্তনের পক্ষে ছিলেন তিনি।

২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়া সালাহউদ্দীনের সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দায়িত্ব বদলালেও সেই চুক্তির মেয়াদ অপরিবর্তিত থাকবে। পাকিস্তান সিরিজ শেষেই তিনি এইচপিতে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে বর্তমান প্রধান কোচ ডেভিড হ্যাম্পকে অন্য ভূমিকায় রাখা হবে বলে জানা গেছে।

নতুন দায়িত্ব নেওয়ার আগে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে একটি প্রাথমিক বৈঠকও করেছেন সালাহউদ্দীন। সেখানে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি এখন দলের প্রয়োজনগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে পারছেন, যা এইচপিতে তার কাজকে আরও কার্যকর করবে বলে মনে করছেন তিনি।

সালাহউদ্দীনের মতে, জাতীয় দলকে আপাতত তার দেওয়ার মতো নতুন কিছু নেই। বরং তরুণ ক্রিকেটারদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। এইচপিতে থাকা ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করা, তাদের ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি মানসিকতা ও জীবনযাত্রায় উন্নয়ন আনা-এসবই থাকবে তার মূল লক্ষ্য।

বিশেষ করে সাদা বলের ক্রিকেটে একজন কার্যকর অলরাউন্ডারের অভাবের বিষয়টি উল্লেখ করেছেন তিনি। এমন একজন ক্রিকেটার, যিনি বল হাতে অবদান রাখার পাশাপাশি সাত বা আট নম্বরে নেমে ব্যাটিংয়েও নির্ভরতা দিতে পারবেন-এই ঘাটতি পূরণে এইচপি থেকেই খেলোয়াড় তৈরি করতে চান সালাহউদ্দীন।

Related Posts

ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

সাইফউদ্দিনকে নিয়ে বড় দুঃসংবাদ

0
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের
বিশেষ প্রতিবেদন

মিঠুনের রহস্যময় পোস্ট নিয়ে ক্রিকেটাঙ্গনে নতুন জল্পনা

0
অভিষেকেই মিরাজের বাজিমাত
বিশেষ প্রতিবেদন

বল হাতে উজ্জ্বল মিরাজ-ব্যাটে ব্যর্থ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD