Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

December 31, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পর গুরুত্বপূর্ণ ম্যাচে হঠাৎ ছন্দ হারালেন সাকিব আল হাসান। আইএল টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ব্যাট হাতে যেমন ব্যর্থ হয়েছেন, তেমনি বল হাতেও প্রভাব ফেলতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্লে-অফ ম্যাচে এমআই এমিরেটসকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে ডেজার্ট ভাইপার্স।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল ডেজার্ট ভাইপার্স। আন্দ্রিস গাউসের ব্যাটে ভর করে তারা গড়ে তোলে বিশাল সংগ্রহ। ৫৮ বলে ৭টি চার ও ৯টি ছক্কায় অপরাজিত ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গাউস। তাঁর সঙ্গে অন্য প্রান্তে প্রয়োজনীয় সহায়তা পাওয়ায় ভাইপার্স ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তোলে ২৩৩ রান। সাকিব এই ইনিংসে এক ওভার বোলিং করে ১০ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি।

২৩৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে এমআই এমিরেটস। দলীয় ২৭ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে দেন খুজাইমা তানভীর। এরপর টম ব্যান্টন ও মোহাম্মদ ওয়াসিম দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৮১ রানের জুটি গড়ে কিছুটা আশার আলো দেখান। তবে ১১তম ওভারে ওয়াসিম আউট হলে আবারও ব্যাটিংয়ে ধস নামে। ওয়াসিম ৩২ বলে ৫টি চারসহ করেন ৪১ রান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এমআই এমিরেটস। এক প্রান্তে টম ব্যান্টন লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্ত থেকে তেমন কোনো সহায়তা পাননি। ২৭ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জয়ের কাছে নিতে পারেননি তিনি। আট নম্বরে নামা সাকিব আল হাসান করেন মাত্র ৬ বলে ৮ রান। শেষ পর্যন্ত এমআই এমিরেটস ২০ ওভারে ৭ উইকেটে থামে ১৮৮ রানে। ডেজার্ট ভাইপার্সের হয়ে উসমান তারিক ৪ ওভারে ৩৩ রানে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

এই জয়ে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ডেজার্ট ভাইপার্স। তবে হেরে গেলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি এমআই এমিরেটস। সাকিবের দল পাবে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ। ২ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আবুধাবি নাইট রাইডার্স ও দুবাই ক্যাপিটালসের মধ্যকার এলিমিনেটরের বিজয়ী দলের বিপক্ষে খেলেই ফাইনালের ভাগ্য নির্ধারিত হবে এমআই এমিরেটসের।

Previous Post

জীবন-মৃত্যুর লড়াইয়ে বিশ্বকাপজয়ী ড্যামিয়েন মার্টিন

Next Post

সূচির ধাক্কায় মাঝপথে বিপিএল ভেন্যু হারাল চট্টগ্রাম

Related Posts

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়
বিশেষ প্রতিবেদন

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

7
Next Post
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

সূচির ধাক্কায় মাঝপথে বিপিএল ভেন্যু হারাল চট্টগ্রাম

Discussion about this post

সর্বশেষ..

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

by cricbdadmin
0
9

বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন আর কখনোই পূরণ হবে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD