Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সরে দাঁড়ালেন ইশতিয়াক সাদেক, বিসিবিতে ভাঙনের শঙ্কা!

January 25, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সরে দাঁড়ালেন ইশতিয়াক সাদেক, বিসিবিতে ভাঙনের শঙ্কা!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ক্রিকেট যখন বিশ্বকাপ না খেলার হতাশা ও একের পর এক বিতর্কে নড়বড়ে, ঠিক তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শুরু হয়েছে বড় ধরনের অস্থিরতা। বিসিবির প্রভাবশালী পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। তার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বোর্ডের ভেতরে দায়িত্ব ছাড়ার একটি ধারাবাহিকতা শুরু হলো কি না, সেই প্রশ্ন এখন সামনে চলে এসেছে।

গতকাল শনিবার বিসিবির বোর্ড সভায় অনুপস্থিত ছিলেন ইশতিয়াক সাদেক। পরে জানা যায়, তিনি বোর্ড সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কাকতালীয়ভাবে, একই দিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত জানায়। ফলে সময়ের মিল থাকায় দুটি ঘটনাকে এক সুতোয় গাঁথার চেষ্টা শুরু হয়।

তবে বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, ইশতিয়াক সাদেকের সরে দাঁড়ানোর পেছনে ক্রিকেটীয় সিদ্ধান্ত বা সাম্প্রতিক বিতর্কের প্রভাব নেই। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই পারিবারিক সমস্যার কারণে বোর্ডের কর্মকাণ্ডে অনুপস্থিত ছিলেন ইশতিয়াক। বাবার অসুস্থতা এবং পারিবারিক দায়িত্বের কারণে তিনি পুরোপুরি সময় দিতে পারছিলেন না। পদত্যাগপত্রেও তিনি ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন বলে জানান আসিফ।

গত অক্টোবরে বিসিবির নির্বাচনে দুই নম্বর ক্যাটেগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন ইশতিয়াক সাদেক। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচিত এই সংগঠক ক্রিকেট প্রশাসনে দুই দশকের বেশি সময় ধরে যুক্ত। বিপিএল দল রংপুর রাইডার্সের সঙ্গে তার দীর্ঘ সম্পৃক্ততাও পরিচিত। বিসিবিতে পরিচালক হিসেবে এটিই ছিল তার প্রথম মেয়াদ।

ইশতিয়াকের পদত্যাগের আগে থেকেই বোর্ডে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিল। ফিক্সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে আগের দিন অডিট কমিটির প্রধানের পদ ছাড়েন পরিচালক মুখলেসুর রহমান। এরপর ফ্রিল্যান্সার সাংবাদিকের প্রতিবেদনে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মোখলেসুর রহমান শামীম। এরও আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পরিচালক নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়।

এই ধারাবাহিক ঘটনায় বিসিবির চলমান পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে। বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিস্থিতি আরও জটিল হলে অন্তত আরও দুইজন পরিচালক পদত্যাগ করতে পারেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ এখনো মুখ খোলেননি।

Previous Post

সাকিবকে জাতীয় দল ও কেন্দ্রীয় চুক্তিতে ফেরাতে চায় বিসিবি

Next Post

বিসিবির বৈঠকে শেষ কথা, আইনি লড়াই নয়

Related Posts

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অনান্য খেলা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

6
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
Next Post
আইসিসি কি বিসিবির একমাত্র ভরসা? বিতর্কে উঠে এলো আয়ের অঙ্ক

বিসিবির বৈঠকে শেষ কথা, আইনি লড়াই নয়

Discussion about this post

সর্বশেষ..

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
6

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD