Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবির বৈঠকে শেষ কথা, আইনি লড়াই নয়

January 25, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসি কি বিসিবির একমাত্র ভরসা? বিতর্কে উঠে এলো আয়ের অঙ্ক
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিসির ঘোষণার সঙ্গে সঙ্গেই মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকটি নতুন মাত্রা পায়। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানানো হলে সেই সভাতেই বোর্ডের অবস্থান চূড়ান্ত করা হয়। দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত আসে, আইসিসির এই রায়ের বিরুদ্ধে কোনো আইনি বা সালিশি প্রক্রিয়ায় যাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আইসিসির সিদ্ধান্ত সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল, বিসিবি চাইলে আদালত বা আরবিট্রেশনের দ্বারস্থ হতে পারে। তবে আইসিসি বোর্ড সভায় ১৪–২ ভোটে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় সেই পথ কতটা কার্যকর হবে, তা নিয়েই শুরু থেকেই প্রশ্ন ছিল।

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বোর্ডের সিদ্ধান্ত প্রকাশ্যে জানান। তার বক্তব্যে স্পষ্ট, আইসিসির রায় মেনে নেওয়ার বাইরে অন্য কোনো বিকল্পে যাচ্ছে না বিসিবি।

আমজাদ হোসেন বলেন, ‘আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি। যেহেতু আইসিসি বলেছে যে, আমরা খেলতে যেতে পারব না বা শ্রীলংকায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না তারা, এই ক্ষেত্রে আমরা ভারতে গিয়ে খেলতে পারছি না। আমাদের অবস্থান ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না।’

এই সিদ্ধান্ত যে সরকারের অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ, সেটিও স্পষ্ট করেন তিনি। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের। বোর্ড পরিচালকও একই তথ্য তুলে ধরেন।

আমজাদ হোসেন বলেন, ‘আইসিসি বোর্ড সভার পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট মিটিং ছিল এবং ওখানে সিদ্ধান্ত আসে। সিদ্ধান্তে স্পষ্ট করে বলা হয়েছে যে, আমাদেরকে ওই সূচিতে যদি পরিবর্তন না হয়, ভারতে গিয়ে আমাদের দল অংশগ্রহণ করতে পারবে না। এটা সরকার থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।”

আইসিসির পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান জানাতে বলার পর বিসিবি কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, তাও তুলে ধরেন তিনি।

আমজাদ হোসেন বলেন, ‘ওটার পরে আমরা পরবর্তীতে আইসিসি বলেছিল ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই করতে। আমরা তাদেরকে আবারও জানিয়েছি বিনয়ের সঙ্গে, এই ফিক্সচার অনুযায়ী আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব না।’

Previous Post

সরে দাঁড়ালেন ইশতিয়াক সাদেক, বিসিবিতে ভাঙনের শঙ্কা!

Next Post

বর্জনের হুমকির মধ্যে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

Related Posts

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অনান্য খেলা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

6
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
Next Post
বর্জনের হুমকির মধ্যে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

বর্জনের হুমকির মধ্যে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

Discussion about this post

সর্বশেষ..

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
6

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD