Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শোকাবহ দিনে মাঠে গড়াল না বিপিএল, বিসিবি জানাল স্থগিত ম্যাচ কবে

December 30, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকহত গোটা দেশ। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করে। পরবর্তীতে ওই ম্যাচগুলোর নতুন সূচি ঘোষণা করা হয়েছে। বিসিবি জানায়, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৩টায় এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৮টায়।

ম্যাচ স্থগিতের আকস্মিক ঘোষণায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। এ অবস্থায় বিসিবি দর্শকদের আশ্বস্ত করে জানায়, মঙ্গলবারের ম্যাচ দেখার জন্য যারা টিকিট কিনেছিলেন, তারা সেই টিকিট দিয়েই বুধবারের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দুপুর ১টায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল। এছাড়া সন্ধ্যা ৬টায় হওয়ার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ। নতুন সূচিতে এই দুই ম্যাচই বুধবার অনুষ্ঠিত হবে-প্রথমটি বিকেল ৩টায় এবং দ্বিতীয়টি রাত ৮টায়। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের সূচিতে বুধবার কোনো ম্যাচ নির্ধারিত ছিল না। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সিলেট পর্বে টানা তিন দিন বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর আগে বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোকের আবহ বিরাজ করছে। প্রয়াত এই দেশনেত্রীর প্রতি সম্মান জানিয়ে সিলেটে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজনের কথা জানানো হয়।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে তিনি আইসিইউতে ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর পরদিন মঙ্গলবার সকালে আসে তার মৃত্যুর সংবাদ।

Previous Post

খালেদা জিয়ার প্রয়াণে লিটন-মিরাজ-সাকিব-মাশরাফির শোকবার্তা

Next Post

খালেদা জিয়ার স্মৃতিচারণে অশ্রুসজল বুলবুল

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
খালেদা জিয়ার স্মৃতিচারণে অশ্রুসজল বুলবুল

খালেদা জিয়ার স্মৃতিচারণে অশ্রুসজল বুলবুল

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD