Monday, June 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

খালেদা জিয়ার স্মৃতিচারণে অশ্রুসজল বুলবুল

December 30, 2025
in ক্রিকেট সাফারি, বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
খালেদা জিয়ার স্মৃতিচারণে অশ্রুসজল বুলবুল
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে রাষ্ট্রীয় স্বীকৃতির স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতির কেন্দ্রেই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তার প্রয়াণে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, দেশের ক্রীড়াঙ্গনও আজ গভীর শোক ও আবেগে আচ্ছন্ন। সেই আবেগের প্রকাশ ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথায়।

খালেদা জিয়ার মৃত্যুর খবর আসার পর শোক ও সম্মান জানিয়ে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি নির্ধারিত ম্যাচ স্থগিত রাখে বিসিবি। মাঠে খেলা না থাকলেও বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বারবার আবেগে থমকে যাচ্ছিল তার কণ্ঠ।

বুলবুল বলেন, ‘আমরা যখন ক্রিকেটে ভালো করতাম তখন তার অফিসে আমাদের দাওয়াত দিয়েছে। আমরা সেখানে গিয়েছি এবং আমার জীবনের সবচেয়ে বড় যে প্রাপ্তি ছিল রাষ্ট্রীয় পুরস্কার। সেই পুরস্কার তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। আমরা আজ শোকাহত আল্লাহ তাকে জান্নাতবাসি করুক।’

১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয় এবং সেই অর্জনের পর পাওয়া রাষ্ট্রীয় সংবর্ধনার কথাও তুলে ধরেন বুলবুল।

স্মৃতিচারণে তিনি বলেন, ‘আমার স্মৃতি আছে কিছু। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে। আইসিসি ট্রফিতে ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমাদেরকে সংবর্ধনা দিয়েছিল মিন্টো রোডে। আমি সহ-অধিনায়ক ছিলাম তখন, ডায়াসে উঠেছিলাম। বক্তৃতার এক পর্যায়ে আমি একটা ভুল বক্তৃতা দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলাম। এটাই শেষ আইসিসি ট্রফি ছিল।’

সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে বিসিবির আনুষ্ঠানিক অবস্থানও জানান বুলবুল। তিনি বলেন, ‘বিসিবির পক্ষ থেকে আমরা আজকে আমাদের সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমরা কালকে শোক দিবস উপলক্ষ্যে পতাকা অর্ধনমিত রাখব। এখানে কোনো রাজনৈতিক পরিচয় বা কিছু না। আমরা সকলে বাংলাদেশের নাগরিক এবং আমরা সকলে শোকাবিভূত।’

Previous Post

শোকাবহ দিনে মাঠে গড়াল না বিপিএল, বিসিবি জানাল স্থগিত ম্যাচ কবে

Next Post

বিপিএলের সিলেট পর্বে নতুন সূচি চূড়ান্ত

Related Posts

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

11
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

12
পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ
বিশেষ প্রতিবেদন

‘আমি কাউকে ফোন করিনি’-নির্বাচন নিয়ে আত্মপক্ষ সমর্থন তামিমের

5
Next Post
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলের সিলেট পর্বে নতুন সূচি চূড়ান্ত

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
12

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

‘আমি কাউকে ফোন করিনি’-নির্বাচন নিয়ে আত্মপক্ষ সমর্থন তামিমের

by cricbdadmin
0
5

বিসিবির নির্বাচন এবার শুধু ভোটের লড়াই নয়, হয়ে উঠেছে পরিচয়েরও পরীক্ষা। ক্রিকেটের বোর্ড গঠনের এই প্রক্রিয়ায় মাঠের চেয়ে বেশি আলোচনা...

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

নির্বাচনে বিসিবির পরিচালক হলেন যারা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ এখন পুরোপুরি চূড়ান্ত। সভাপতি হিসেবে তামিম ইকবালের অভিষেক যতটা আলোচনায়, তার চেয়ে কম...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবির সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের নতুন গল্প লেখা হলো রোববার। বহু বছর জাতীয় দলের হয়ে ব্যাট হাতে লড়াই করা তামিম ইকবাল এবার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD