Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রাজশাহীর জার্সিতে কেন উইলিয়ামসন

January 21, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বিপিএলের প্লে-অফ পর্বে যখন প্রতিটি ম্যাচই ‘করো বা মরো’, ঠিক তখনই রাজশাহী ওয়ারিয়র্সের শিবিরে যোগ হলো বিশ্বক্রিকেটের বড় এক নাম। দুই দিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। ঢাকায় নেমেই বিশ্রামের সুযোগ নেই তার, আজই দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহীর হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি।

রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, কোয়ালিফায়ার–২ ম্যাচের আগেই দলে যোগ দিয়েছেন উইলিয়ামসন। সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী, আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই দেখা যাবে কিউই তারকাকে। ফাইনালের পথে শেষ সুযোগের ম্যাচে তাঁর উপস্থিতি রাজশাহীর পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

উইলিয়ামসনের বিপিএল যাত্রা নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন জিমি নিশাম। তিনি জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের ভাগ্যের ওপর নির্ভর করছে বিষয়টি। শেষ পর্যন্ত ডারবান প্লে-অফে উঠতে না পারায় উইলিয়ামসনের বিপিএলে আসার পথ খুলে যায়। এসএ টি-টোয়েন্টিতে ছয় ম্যাচে ১১০ রান করেছিলেন তিনি।

চলতি বিপিএলের লিগ পর্বে রাজশাহী ওয়ারিয়র্স ছিল সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই কোয়ালিফায়ারে জায়গা করে নেয় তারা। তবে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে নাজমুল হোসেন শান্তর দল। সেই হারের পর আজকের ম্যাচ রাজশাহীর জন্য বাঁচা-মরার লড়াই।

উইলিয়ামসনের দলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আগের ম্যাচের পর আশাবাদী কণ্ঠে কথা বলেছিলেন শান্ত। তার সেই প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ায় আজকের ম্যাচে রাজশাহীর ব্যাটিংয়ে স্থিরতা ও অভিজ্ঞতার ঘাটতি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকের ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ সিলেট টাইটানস, যাদের অন্যতম ভরসা মেহেদী হাসান মিরাজ। মাঠের বাইরে বন্ধুত্ব থাকলেও মাঠে দুই দলের লড়াই হবে সম্পূর্ণ ভিন্ন। আগের একটি প্রীতি ম্যাচের প্রসঙ্গ টেনে শান্ত বলেছিলেন, সেটি ছিল নিছক বিনোদনের জন্য, কিন্তু কোয়ালিফায়ার ম্যাচে কোনো জায়গায় ছাড় নেই।

Previous Post

অবস্থান বদলাবে না বাংলাদেশ, আইনি লড়াই নিয়ে ভাবছে বিসিবির

Next Post

বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিল আইসিসি, ভারতে না খেললে বাদ!

Related Posts

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়
বিশেষ প্রতিবেদন

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

7
Next Post
বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিল আইসিসি, ভারতে না খেললে বাদ!

বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিল আইসিসি, ভারতে না খেললে বাদ!

Discussion about this post

সর্বশেষ..

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

by cricbdadmin
0
9

বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন আর কখনোই পূরণ হবে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD