Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিল আইসিসি, ভারতে না খেললে বাদ!

January 21, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিল আইসিসি, ভারতে না খেললে বাদ!
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

কঠিন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট। ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ এখন নির্ভর করছে আগামী ২৪ ঘণ্টার সিদ্ধান্তের ওপর। ভারতের মাটিতে খেলবে কি না, এই বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে বলে কড়া বার্তা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে আগেই বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই বুধবার দুবাইয়ে আইসিসির বোর্ডসভায় বিষয়টি তোলা হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে বাংলাদেশের জায়গায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকরের আগে বিসিবিকে শেষবারের মতো সময় দেয় আইসিসি।

বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে বিসিবিকে। এ তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন-ক্রিকইনফো।

এই অবস্থায় ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশকে না দেখার সম্ভাবনাই এখন বেশি। কারণ ভারতের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থানে অনড় বিসিবি। ভারতের মাঠে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়ে বিসিবি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি সেই অনুরোধ গ্রহণ করেনি। ফলে অবস্থান পরিবর্তন না করলে আগামীকালই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে বাংলাদেশ।

বুধবারের বোর্ডসভায় বাংলাদেশের অবস্থান ও আইসিসির নীতিমালার মধ্যে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এর পরই কঠোর সিদ্ধান্তের পথে হাঁটে আইসিসি এবং বিসিবির সামনে তুলে ধরে ২৪ ঘণ্টার আল্টিমেটাম।

সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির চেয়ারম্যান জয় শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও অংশ নেন বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুখুলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, ক্রিকেট নিউজিল্যান্ডের প্রতিনিধি রজার টুজ, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।

এর আগে একাধিকবার ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা করেছিল বিসিবি। তবে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে। একদিকে বাংলাদেশ স্পষ্ট করে জানায় তারা ভারতে খেলবে না, অন্যদিকে আইসিসি নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনে অস্বীকৃতি জানিয়ে ভারতের মাটিতেই খেলতে চাপ দেয় বাংলাদেশকে।

সবশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে রাজি না হয়, তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। ফলে এক দিনের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হয়ে যেতে যাচ্ছে।

Previous Post

রাজশাহীর জার্সিতে কেন উইলিয়ামসন

Next Post

বাংলাদেশ ইস্যুতে অনড় আইসিসি, বিশ্বকাপের ভেন্যু বদল নয়

Related Posts

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়
বিশেষ প্রতিবেদন

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

7
Next Post
আইসিসি কি বিসিবির একমাত্র ভরসা? বিতর্কে উঠে এলো আয়ের অঙ্ক

বাংলাদেশ ইস্যুতে অনড় আইসিসি, বিশ্বকাপের ভেন্যু বদল নয়

Discussion about this post

সর্বশেষ..

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

by cricbdadmin
0
9

বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন আর কখনোই পূরণ হবে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD