Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রশিদ এখন নাম্বার ওয়ান!

October 15, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রশিদ এখন নাম্বার ওয়ান!
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টিতে হারের ক্ষত ভুলে ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তন আফগানিস্তানের। একদিন আগেই হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশকে। হাশমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বে দলটি ৩-০ ব্যবধানে জিতেছে ওয়ানডে সিরিজ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে আফগানদের কাছে ২০০ রানে হেরে অপমানজনকভাবে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এই সাফল্যের প্রতিফলন মিলেছে আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদে, যেখানে আফগান খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ে এসেছে দারুণ উত্থান।

বোলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। পাঁচ ধাপ এগিয়ে তার রেটিং পয়েন্ট এখন ৭১০। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে তিনি নিয়েছেন ১১ উইকেট, ইকোনমি রেট মাত্র ২.৭৩, যা তার নিয়ন্ত্রিত বোলিং ও ভয়ঙ্কর ধারার প্রমাণ বহন করে। তার এই অসাধারণ পারফরম্যান্স আফগানিস্তানের সিরিজ জয়ের অন্যতম মূল চাবিকাঠি।

অলরাউন্ডারদের তালিকায়ও আফগানদের আধিপত্য। আজমতউল্লাহ ওমরজাই এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠেছেন, রেটিং পয়েন্ট ৩৩৪। সিকান্দার রাজা নেমে গেছেন দুই নম্বরে, আর মোহাম্মদ নবি রয়েছেন তিনে।

রশিদ খানও দুই ধাপ এগিয়ে এখন চারে। ওমরজাই পুরো সিরিজে ব্যাটে-বলে ছিলেন অসাধারণ-নিয়েছেন ৭ উইকেট, আর ব্যাট হাতে ছিলেন কার্যকর। প্রথম ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা।

ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইবরাহিম জাদরান। পুরো সিরিজে করেছেন ২১৩ রান, গড় ৭১ এবং স্ট্রাইকরেট ৭৭.১৭। প্রথম দুই ম্যাচে পরপর ৯৫ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। এই ধারাবাহিক পারফরম্যান্সে ৮ ধাপ এগিয়ে তিনি এখন ওয়ানডে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে, রেটিং পয়েন্ট ৭৬৪। ভারতের শুবমান গিল ৭৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের জন্য র‍্যাঙ্কিং আপডেটটি অবশ্য সুখকর নয়। মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে অলরাউন্ডারদের তালিকায় পাঁচে নেমেছেন, যদিও বোলারদের মধ্যে চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪ নম্বরে। প্রথম ওয়ানডেতে ফিফটি করলেও পরবর্তী দুই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে বর্তমানে ৬৫ নম্বরে অবস্থান করছেন।

তাওহীদ হৃদয় আফগানিস্তানের বিপক্ষে এক ফিফটি করে সাত ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে উঠেছেন। অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত বড় ধাক্কা খেয়ে ১২ ধাপ পিছিয়ে এখন ৪৩ নম্বরে। তাসকিন আহমেদও পিছিয়ে গেছেন ১১ ধাপ, বর্তমানে ৩৪ নম্বরে তিনি।

সিরিজ ও র‍্যাঙ্কিংয়ের এই ফলাফল স্পষ্টভাবে দেখিয়েছে-আফগানিস্তান এখন ওয়ানডে ক্রিকেটে দাপুটে এক দল!

Previous Post

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট অনলাইনে

Next Post

বৃষ্টি ও ব্যস্ত সূচির কারণে এপ্রিল-মে নয়, ডিসেম্বরে বিপিএল!

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
বিপিএল পয়েন্ট তালিকায় কোন দল কোথায় দাঁড়িয়ে

বৃষ্টি ও ব্যস্ত সূচির কারণে এপ্রিল-মে নয়, ডিসেম্বরে বিপিএল!

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD