Wednesday, July 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট অনলাইনে

October 15, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে ওয়ানডে, চট্টগ্রামে টি-টোয়েন্টি: দেখে নিন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ সূচি
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- প্রকাশ করেছে টিকিটের মূল্য ও বিক্রির নিয়মাবলি।

বিসিবির ঘোষণায় জানানো হয়েছে, সিরিজের সব টিকিট পাওয়া যাবে কেবল অনলাইনে। দর্শকরা টিকিট কিনতে পারবেন gobcbticket.com.bd ওয়েবসাইটে গিয়ে অথবা বিসিবির অফিশিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে, যা পাওয়া যাবে গুগল প্লে-স্টোরে।

সর্বনিম্ন মূল্যে টিকিট পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারিতে- ৩০০ টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউজের উত্তর ও দক্ষিণ অংশের টিকিট মিলবে ৮০০ টাকায়।

যারা একটু আরামদায়ক জায়গায় বসে খেলা দেখতে চান, তাদের জন্য ইন্টারন্যাশনাল গ্যালারির নর্থ মিডিয়া ব্লক ও করপোরেট ব্লকের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার) টিকিটের মূল্য ২,৫০০ টাকা। সবচেয়ে দামী টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম ৩,৫০০ টাকা।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৮ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ২১ অক্টোবর, আর তৃতীয় ও শেষ ম্যাচ ২৩ অক্টোবর। তিন ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিসিবির প্রকাশিত ক্যাটাগরি অনুযায়ী টিকিটের তালিকা-

ক্লাব হাউজ (দক্ষিণ) ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর-মিডিয়া ব্লক) ১,৫০০ টাকা
শহীদ আবু সাইদ স্ট্যান্ড ৪০০ টাকা
ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা
নর্দার্ন গ্যালারি ৪০০ টাকা
ক্লাব হাউজ (উত্তর) ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (দক্ষিণ-করপোরেট ব্লক) ১,৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার)২,৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ (দক্ষিণ-করপোরেট ব্লক) ৩,৫০০ টাকা

Previous Post

ওয়ানডেতে কেন আঁধারে হারিয়ে গেল মিরাজের বাংলাদেশ?

Next Post

রশিদ এখন নাম্বার ওয়ান!

Related Posts

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

8
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

5
নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের
বিশেষ প্রতিবেদন

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

8
Next Post
রশিদ এখন নাম্বার ওয়ান!

রশিদ এখন নাম্বার ওয়ান!

Discussion about this post

সর্বশেষ..

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

আশা জাগিয়েও হতাশা বাংলাদেশের

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। টেস্টে ইনিংস ব্যবধানে হার, ওয়ানডে সিরিজ খোয়ানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি...

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

নাহিদের চার উইকেটেও বড় পুঁজি জিম্বাবুয়ের

by cricbdadmin
0
8

তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়েও বড় সংগ্রহ গড়ে তুলেছে স্বাগতিক জিম্বাবুয়ে। বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে...

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

তিন বছর পর ইয়াসিরের প্রত্যাবর্তন

by cricbdadmin
0
7

টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশার পর এবার টি-টোয়েন্টি মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

টি-টোয়েন্টিতে জয়ের খোঁজে বাংলাদেশ

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত খুব বেশি সুখস্মৃতি জমা হয়নি বাংলাদেশের ঝুলিতে। টেস্টে ইনিংস ব্যবধানে হার, এরপর ওয়ানডে সিরিজও হাতছাড়া। তবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD