Saturday, May 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

May 23, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি জানান দিলেন দারুণ পারফরম্যান্সে। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করে আবাহনীকে জিতিয়েছেন, মোহামেডানের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, আর ব্যাট হাতে ফিফটি করেছেন মুশফিকুর রহিম। সপ্তম রাউন্ড শেষে শিরোপা দৌড়ও জমে উঠেছে নতুনভাবে।

এখন পর্যন্ত ৭ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্টসহ শীর্ষে আছে মোহামেডান। সমানতালে লড়াই চালিয়ে যাচ্ছে আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকও। এই তিন দলের প্রত্যেকেরই জয় পাঁচটি করে। লিগে এখনো বাকি রয়েছে চার রাউন্ড, ফলে শিরোপার লড়াই আরও উত্তেজনাপূর্ণ হওয়ার ইঙ্গিত মিলছে।

ইউল্যাব মাঠে আজ আবাহনীর জয়ের নায়ক ছিলেন নাজমুল হোসেন। লিগের শুরুতে দলের সঙ্গে থাকলেও প্রথম ম্যাচে মাঠে নামেননি তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়ে আবার ফিরলেন ঘরোয়া ক্রিকেটে। আর প্রথম ম্যাচেই তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি।

অগ্রণী ব্যাংক আগে ব্যাট করে আবাহনীর সামনে ১৭৯ রানের লক্ষ্য দাঁড় করায়। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল আবাহনী। মাত্র ১ উইকেট হারিয়ে ৩১.৪ ওভারেই জয় নিশ্চিত করে দলটি। নাজমুল ৯০ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও সমান সংখ্যক ছক্কা। অন্যপ্রান্তে মাহিদুল ইসলাম ৮৬ বলে ৫৬ রান করে দারুণ সঙ্গ দেন।

বিকেএসপিতে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে বড় জয় পেয়েছে মোহামেডানও। পাকিস্তান সিরিজ শেষে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম আজ মোহামেডানের হয়ে মাঠে নামেন। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মুশফিক ও তাইজুল।

ব্যাট হাতে মোহামেডানের বড় সংগ্রহ গড়ার ভিত্তি এনে দেন তাওহিদ হৃদয় ও মুশফিক। হৃদয় ৭৭ বলে ৮৬ রান করেন, আর মুশফিক খেলেন ৬২ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৫ রান তোলে মোহামেডান। জবাবে গুলশান ক্লাবকে মাত্র ১০৮ রানে গুটিয়ে দেয় তারা।

বল হাতে বিধ্বংসী ছিলেন তাইজুল ইসলাম। ৯.২ ওভার বল করে তিনি তুলে নেন ৫ উইকেট। লিস্ট-এ ক্যারিয়ারে এটি তাঁর চতুর্থ পাঁচ উইকেট শিকার। ইবাদত হোসেন ৭ ওভার বল করে ২৪ রান দিলেও উইকেটের দেখা পাননি। বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে মোহামেডান।

দিনটি সুখকর ছিল না শিরোপা দৌড়ে থাকা প্রাইম ব্যাংকের জন্য। সিটি ক্লাবের কাছে ১৯ রানে হেরে গেছে তারা। ম্যাচের বড় গল্প হয়ে উঠেছেন সিটি ক্লাবের ৪০ বছর বয়সী ব্যাটার এনামুল হক আনাম। দীর্ঘ ক্যারিয়ারের ৯৬তম লিস্ট-এ ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ২০১৩ সালে অভিষেকের পর এটাই তাঁর প্রথম শতক। এর আগে তাঁর ছিল মাত্র চারটি ফিফটি, যার দুটি এসেছে চলতি মৌসুমে।

এনামুলের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৬৬ রান তোলে সিটি ক্লাব। লক্ষ্য তাড়া করতে নেমে পুরো ৫০ ওভার খেলেও ৯ উইকেটে ২৪৭ রানের বেশি করতে পারেনি প্রাইম ব্যাংক। দলের হয়ে ৯৮ বলে ৯৫ রান করেন আজিজুল হাকিম। সিটি ক্লাবের আরেক বোলার এনামুল হক আশিক ৫ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন।

বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। ফজলে মাহমুদের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে দলটি। আহত হয়ে মাঠ ছাড়ার আগে ১১৩ বলে ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসের ওপর ভর করে ব্রাদার্সকে ৩২৫ রানের লক্ষ্য দেয় স্ট্রাইকার্স।

লক্ষ্য তাড়ায় ব্রাদার্সও লড়াই করেছে শেষ পর্যন্ত। পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ৩১৭ রান তোলে তারা। তবে শেষ পর্যন্ত ৭ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।

আরেক ম্যাচে ঢাকা লেপার্ডসের কাছে হেরেছে রূপগঞ্জ টাইগার্স। ইফতেখার হোসেনের ৯১ রানে আগে বড় সংগ্রহ দাঁড় করায় ঢাকা লেপার্ডস। জবাবে রূপগঞ্জ টাইগার্সের হয়ে আব্দুল্লাহ সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি। ১২৮ বলে ১০০ রান করেন তিনি।

মিরপুরে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জও। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করে গাজী গ্রুপ ২১০ রানে অলআউট হয়। রান তাড়ায় দাপুটে ব্যাটিং করেন ইরফান শুক্কুর। আহত অবসর হওয়ার আগে মাত্র ৭৫ বলে ১২৭ রান করে ম্যাচ একতরফা করে দেন তিনি।

সপ্তম রাউন্ড শেষে ডিপিএলের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে লিগে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা, আর প্রতিটি ম্যাচেই তৈরি হচ্ছে নতুন গল্প।

Previous Post

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

Related Posts

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

5
ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়
বিশেষ প্রতিবেদন

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

10
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

5

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
1

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

by cricbdadmin
0
10

ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আরও একটি বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আগের ম্যাচেই রুদ্ধশ্বাস নাটকীয়তার জন্ম দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ মুহূর্তের উত্তেজনায় ঢাকা লিওপার্ডসকে মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD