Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

May 24, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু সময় বদলেছে। বদলেছে বাংলাদেশের ক্রিকেটের মানসিকতাও। এখন অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মুখে শুধু লড়াইয়ের কথা নয়, শোনা যাচ্ছে ইতিহাস গড়ার স্বপ্নও।

দীর্ঘ ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট জয়টি এসেছিল ২০১৭ সালে মিরপুরে। তবে এবার স্বপ্নটা আরও বড়।

ওপেনার মাহমুদুল হাসান জয়ের কথাতেই ফুটে উঠেছে সেই আত্মবিশ্বাস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সবারই আশা থাকে অস্ট্রেলিয়ায় খেলার, এবং অস্ট্রেলিয়ায় যদি আমরা একটা টেস্ট জিততে পারি, তাহলে এটা ইতিহাস হয়ে থাকবে।’

বাংলাদেশ দলের এই আত্মবিশ্বাস হঠাৎ করে তৈরি হয়নি। গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে নিজেদের বদলে ফেলেছে দলটি। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠ ও বিদেশের মাটিতে টানা সাফল্য দলের ভেতরে নতুন বিশ্বাস তৈরি করেছে। জয় মনে করেন, এই অর্জন ভবিষ্যতের বড় চ্যালেঞ্জের জন্য দলকে মানসিকভাবে আরও শক্ত করেছে।

তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজ থেকে আত্মবিশ্বাস অবশ্যই আমাদের দলকে অনেক অনুপ্রাণিত করবে, কারণ ওদের দেশে গিয়ে আমরা ওদের সাথে দুইটা টেস্ট জিতেছি এবং এবার আমরা আমাদের মাটিতে ওদের সাথে দুইটা টেস্ট জিতেছি। এটা আমাদের পরবর্তী টেস্ট সিরিজের জন্য খুবই উৎসাহ জোগাবে।’

বাংলাদেশের ক্রিকেটে আরেকটি বড় পরিবর্তন এসেছে উইকেটের ধরনে। আগে যেখানে ধীর ও টার্নিং উইকেটের ওপর নির্ভরতা ছিল বেশি, সেখানে এখন দেশের মাটিতেও দেখা যাচ্ছে বাউন্স ও গতির উইকেট। ব্যাটাররা রান পাচ্ছেন, বোলাররাও সুযোগ তৈরি করছেন। অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য এটিকে ইতিবাচক দিক হিসেবেই দেখছেন জয়।

তিনি বলেন, ‘আমরা দেখেন গত ৪-৫টা সিরিজ যখন আমরা দেশের মাটিতে খেলেছি, খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল। বাউন্স খুব ভালো ছিল, উইকেটে রান হয়েছে, বোলারেরাও উইকেট নিয়েছে। সুতরাং এটা খুব ইতিবাচক দিক যে আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে যদি এই ধরনের উইকেট পাই, আমাদের জন্য খুব ভালো হবে।’

বাংলাদেশ এখন নিজেদের যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যায়ে দেখছে। জয়ের বিশ্বাস, ব্যাটিং ইউনিট বড় সংগ্রহ গড়তে পারলে বোলাররা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকেও চাপে ফেলতে পারবেন।

জয় বলেন, ‘এখন আমরা যে পর্যায়ে আছি, আমরা কিন্তু যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতোই সক্ষম। আমরা যদি ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে ভালো রান তুলতে পারি, তাহলে আমাদের যে মানসম্মত বোলার আছে, ওরা যেকোনো প্রতিপক্ষকে কঠিন সময়ের মুখোমুখি করতে পারবে।’

অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিয়েও ভাবতে শুরু করেছে বাংলাদেশ দল। ঈদের পর টেস্ট ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। সেখানে বাড়তি বাউন্স ও দ্রুতগতির উইকেটের অনুশীলনে জোর দেওয়া হবে।

জয় বলেন, ‘আমাদের হয়ত ঈদের পরে টেস্ট দলকে নিয়ে একটা অনুশীলন ক্যাম্প থাকবে। সেখানে কোচরা যে পরিকল্পনা দেবেন, সেই অনুযায়ী কাজ করব। সেখানে হয়ত বাড়তি কিছুটা বাউন্স থাকবে, ওই প্রস্তুতিটা হয়ত আমরা এখানেই নেওয়ার চেষ্টা করব আরকি।’

ড্রেসিংরুমের পরিবেশেও এখন আত্মবিশ্বাস ও সমর্থনের আবহ দেখছেন জয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ক্রিকেটাররা নিজেদের স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পাচ্ছেন বলেও মনে করেন তিনি।

জয়ের ভাষায়, ‘উনি (শান্ত) সবসময় খুব সাপোর্টিভ। যেমন আমি গত তিনটা ইনিংসে রান করতে পারি নাই, উনি আমাকে সবসময় বলেছেন যে, ‘তুই খেলবি, তুই ভালো করে খেল, রান কর, স্বাধীনভাবে খেল।’ উনি সবাইকে খুব সমর্থন করেন, খুবই সহায়ক।’

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং নিয়েও আলাদা প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। সিলেট টেস্টে শর্ট লেগে শান মাসুদের ক্যাচ নেওয়ার মুহূর্তটি নিয়ে কথা বলতে গিয়ে জয় জানান, এর পেছনে ছিল দীর্ঘ অনুশীলন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ এখনও শুরু হয়নি। কিন্তু বাংলাদেশের ড্রেসিংরুমে যে আত্মবিশ্বাসের জন্ম হয়েছে, সেটি সাম্প্রতিক সময়ের যেকোনো সফরের চেয়ে আলাদা। এবার হয়তো টাইগাররা শুধু প্রতিপক্ষকে চমকে দিতেই নয়, নিজেদের নতুন ইতিহাস লিখতেও নামবে মাঠে।

Previous Post

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

Next Post

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

Related Posts

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য
অনান্য খেলা

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

6
Next Post
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

Discussion about this post

সর্বশেষ..

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD