Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রংপুরের স্কোয়াড ঘোষণা, দ্বিতীয় শিরোপার খোঁজে সোহানদের যাত্রা

June 20, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সুপার লিগে শিরোপা ধরে রাখার মিশনে রংপুর, সূচি প্রকাশ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে রংপুর রাইডার্স। গায়ানায় ১০ জুলাই শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গতবারের মতো এবারও রংপুরের নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। প্রথম আসরে দলকে চ্যাম্পিয়ন করার অভিজ্ঞতা নিয়ে আবারও মাঠে নামছেন তিনি।

দলে রয়েছেন আগের আসরের সেরা পারফর্মারদের অন্যতম সৌম্য সরকার। বাঁহাতি এই ওপেনার গতবার ৫ ম্যাচে দুটি অর্ধশতকে করেছিলেন ১৮৮ রান, যা তাকে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে বসিয়েছিল। যদিও একই সময়ে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় সৌম্যর অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল, তবে তিনি বর্তমানে জাতীয় দলের ভাবনায় না থাকায় রংপুরের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। তবে দলে রাখা হয়নি স্পিনার মেহেদী হাসান এবং রিশাদ হোসেনকে, যাদের দুজনই জাতীয় দলের সম্ভাব্য স্কোয়াডে থাকায় গ্লোবাল সুপার লিগে অনুপস্থিত থাকবেন।

রংপুরের স্কোয়াডে এবার যেমন দেশি প্রতিভা রয়েছে, তেমনি বিদেশি খেলোয়াড়দের উপস্থিতিও নজরকাড়া। দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তাবরাইজ শামসি এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স দলটির বড় ভরসা হয়ে উঠতে পারেন। আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরানও রয়েছেন স্কোয়াডে, যিনি তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। পাকিস্তান থেকে নেওয়া হয়েছে তিন জন ক্রিকেটারকে-ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ ও খাজা নাফে। এদের মধ্যে আকিফ ছিলেন গত বিপিএলের অন্যতম সেরা বোলার, পেয়েছিলেন ২০ উইকেট। ইফতিখার করেছিলেন ৩০৫ রান, আর খাজা ৫ ম্যাচে ২০১ রানের পাশাপাশি করেছিলেন তিনটি ফিফটি।

দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম এবং ইয়াসির আলী রাব্বি। এই খেলোয়াড়েরা বিপিএলে নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছেন এবং এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন।

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের মতো এবারও পাঁচ দলের অংশগ্রহণেই আয়োজিত হচ্ছে টুর্নামেন্টটি। রংপুর তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর ১৪ জুলাই মুখোমুখি হবে হোবার্ট হ্যারিকেন্স, ১৬ জুলাই খেলবে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে এবং ১৭ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে।

রংপুর রাইডার্স স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে।

Previous Post

টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরু থেকেই পিছিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা

Next Post

পাল্টে গেল গল টেস্টের দৃশ্যপট!

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
পাল্টে গেল গল টেস্টের দৃশ্যপট!

পাল্টে গেল গল টেস্টের দৃশ্যপট!

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD