Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাল্টে গেল গল টেস্টের দৃশ্যপট!

June 20, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পাল্টে গেল গল টেস্টের দৃশ্যপট!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

গল টেস্টের চতুর্থ দিনের সকালটা যে রঙিন হতে পারত বাংলাদেশের জন্য, তা হয়ে উঠল না। শুরুর সাফল্যকে ধরে রাখা গেল না, সুযোগ হাতছাড়া হওয়ায় নিয়ন্ত্রণ চলে গেল শ্রীলঙ্কার হাতে। কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে জুটিতে চেপে বসেছে স্বাগতিকরা, লিড নেওয়াটাও যেন এখন কেবল সময়ের অপেক্ষা।

সকালের সেশনে দুই উইকেট তুলে নিয়ে জোরালো প্রত্যাবর্তনের আভাস দিয়েছিল বাংলাদেশ। আজ ৪র্থ দিনের ৯৬তম ওভারে নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হন ধনঞ্জয়া ডি সিলভা। তিনি করেন ১৯ রান। এরপর ১০১তম ওভারে কুশল মেন্ডিসকে বোল্ড করেন হাসান মাহমুদ, মাত্র ৫ রানেই থামে তার ইনিংস।

দুই সেট ব্যাটারের বিদায়ে কিছুটা চাপ তৈরি হয়েছিল শ্রীলঙ্কার ওপর। কিন্তু সেখান থেকেই দৃঢ়তা দেখিয়ে ঘুরে দাঁড়িয়েছেন কামিন্দু ও মিলান। সপ্তম উইকেটে এই দুজন মিলে গড়েছেন ৭৯ রানের অপরাজিত জুটি, যেটি ভেঙে উঠতে পারেনি বাংলাদেশের বোলিং আক্রমণ।

সেশনেই একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে থাকতে পারে মিলানের জীবন পাওয়া। দিন শুরুর অল্প সময়ের মধ্যেই মাত্র ৭ রানে ক্যাচ দিয়েছিলেন তিনি, কিন্তু সহজ সেই সুযোগটি তালুবন্দী করতে পারেননি তাইজুল ইসলাম। সেই ভুলের পর থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছেন তিনি, আর অপর প্রান্তে রয়েছেন ধীরস্থির কিন্তু ধারাবাহিক কামিন্দু মেন্ডিস।

লাঞ্চ বিরতির সময় শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪৬৫। কামিন্দু অপরাজিত ৮৩ রানে, ১৩৯ বল খেলে হাঁকিয়েছেন ৭টি চার ও ১টি ছক্কা। মিলান রত্নায়েকে ৩৮ রানে অপরাজিত, তিনি খেলেছেন ৭৬ বল।

বাংলাদেশের প্রথম ইনিংসে শান্ত, মুশফিক ও লিটনের ব্যাটে ভর করে ৪৯৫ রানের বিশাল স্কোর দাঁড় করানো হয়েছিল। অথচ সেই লিড এখন দিন যত গড়াচ্ছে, ততই ক্ষয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার ইনিংসে এ পর্যন্ত সবচেয়ে বড় অবদান দিয়েছেন ওপেনার পাথুম নিশাঙ্কা, যার ১৮৭ রানের ইনিংস দলকে এনে দিয়েছে ভিত। চান্দিমাল করেছেন ৫৪, ম্যাথিউস ৩৯।

সকালের সেশনটা বাংলাদেশের হয়ে শুরু হলেও শেষটা ছিল পুরোপুরি শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে। হাতে ৪ উইকেট, লিড মাত্র ৩০ রান দূরে-চাপ এখন বাংলাদেশের কাঁধে।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ (১ম ইনিংস): ৪৯৫/১০ (১৫৩.৪ ওভার) (শান্ত ১৪৮, মুশফিক ১৬৩, লিটন ৯০; আসিথা ৪/৮৬, মিলান ৩/৩৯)
শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৪৬৫/৬ (১২৪ ওভার) (নিশাঙ্কা ১৮৭, উদারা ২৯, চান্দিমাল ৫৪, ম্যাথিউস ৩৯, ধনঞ্জয়া ১৯, কামিন্দু ৮৩*, মিলান ৩৮*)

Previous Post

রংপুরের স্কোয়াড ঘোষণা, দ্বিতীয় শিরোপার খোঁজে সোহানদের যাত্রা

Next Post

মাত্র ২০ রানে শেষ ৪, নাঈমের ফাইফারে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

5
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
মাত্র ২০ রানে শেষ ৪, নাঈমের ফাইফারে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

মাত্র ২০ রানে শেষ ৪, নাঈমের ফাইফারে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
5

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD