Saturday, June 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যে কারণে তামিমের শো-তে নেই সাকিব

May 21, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তান সফরে সতীর্থদের শুভকামনায় সাকিব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাই যখন গৃহবন্ধী তখন দারুণ এক উদ্যোগ নেন তামিম ইকবাল। শুরু করেন অন্তর্জালে টকশো। যেখানে তার অতিথি সাবেক বর্তমান ক্রিকেটাররা। দেশের সেরা তারকারা তো আছেনই ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনরাও হাজির। সব মিলিয়ে গৃহবন্ধী জীবনে দারুণ বিনোদন নিয়ে এসেছেন তামিম।

এই টাইগার ব্যাটসম্যান তাদের অনলাইন শোতে হাজির করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটার পাঁচ সেরা তারকাকে। ফেসবুক শো শেষ এপিসোডের আসর বসছে আগামী ২৩ মে, শনিবার। শেষ শোতে অতিথি হয়ে আসার কথা ছিল বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের। মানে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। যদিও সাকিব আল হাসান ছাড়া বাকি চারজনই তামিমের প্রস্তাবে রাজি। বাকি চারজন আসছেন তামিমের শেষ শো’তে।

কেন সাকিব নেই?

জানালেন খোদ তামিম ইকবাল। প্রিয় বন্ধু রাজি হননি কেন, তা জানিয়ে এই ওপেনার বলেন, ‘এই শো’টা আমি নিজেও খুব উপভোগ করেছি। বলতে খারাপ লাগছে আমাদের এই শো’র শেষ এপিসোড হবে ২৩ মে, শনিবার। আশা করি সবাই সেই শো উপভোগ করবে। আর একটা বিষয় আমি এখানে পরিষ্কার করতে চাই। অনেকেই প্রশ্ন করছেন, আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন সাকিব এই শো’তে কবে আসবে। আমি নিজেই তার সঙ্গে দশ দিন আগে যোগাযোগ করেছিলাম। আমার সবচেয়ে বড় ইচ্ছে ছিল আমার এই শেষ শো’টা আমরা পাঁচজনে (পঞ্চপাণ্ডব) মিলে করব। কিন্তু দুর্ভাগ্য যে তার কোনো ব্যক্তিগত কারণে আমাদের সঙ্গে সেই শো’তে যোগ দিতে পারবে না। আর আমার মনে হয় এটা নিয়ে বেশি আলোচনা করারও প্রয়োজন নেই। মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। আমাদের সবাইকে সবার সম্মান করা উচিত। ২৩ মে, শনিবার বাকি চারজন যারা এই শো করতে রাজি হয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। ইচ্ছে ছিল পাঁচজন একসঙ্গে থেকে শেষ অনুষ্ঠানটা করার। কিন্তু পাঁচজন আমরা থাকতে পারছি না। তবে চারজন থেকে অবশ্যই শো’টা করব। ২৩ মে ঠিক রাত সাড়ে ১০ টায় আমার শেষ সেই অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, লাইভ আড্ডার নিয়মিত আয়োজনের শেষ পর্বে থাকবেন মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। শনিবার রাত সাড়ে ১০টায় তামিমের শো-তে জাতীয় দলের তিন ক্রিকেটার একসঙ্গে উপস্থিত হবেন। এ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘যারা যুক্ত হয়েছেন তাদের সম্মান করা উচিত। হয়তো আমরা পাঁচজন একসঙ্গে করতে পারছি না, কিন্তু চারজন একসঙ্গে আগামী শনিবার লাইভে আসব। ’

Previous Post

জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে তো বাংলাদেশ?

Next Post

আম্পান: ক্ষতিগ্রস্তদের জন্য কোহলি-যুবরাজদের প্রার্থনা

Related Posts

মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

8
রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

2
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
Next Post
‘কোহলিদের ঢাকায় আসা নিশ্চিত নয়’

আম্পান: ক্ষতিগ্রস্তদের জন্য কোহলি-যুবরাজদের প্রার্থনা

Discussion about this post

সর্বশেষ..

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিশ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি।...

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD