Saturday, June 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে তো বাংলাদেশ?

May 21, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঈদের আগেই ক্রিকেটাররা পাচ্ছেন বিসিবির এককালীন আর্থিক সহায়তা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গোটা ক্রিকেট বিশ্ব থমকে আছে। করোনাভাইরাসের কারণে গৃহবন্ধী ক্রিকেটাররা। এ অবস্থায়ও আগামী দিনগুলো নিয়ে ভাবতে হচ্ছে। কারণ কতোদিন আর এভাবে থাকা যাবে। স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে অর্থনৈতিক ব্যাপারটাও তো আছে।

তবে জুলাইয়ে বাংলাদেশকে সফরে পেতে আগ্রহী শ্রীলঙ্কা। তবে সফরে যেতে বাংলাদেশের আগ্রহ আপাতত খুব একটা নেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সার্বিক বাস্তবতা বুঝে ও অন্যান্য দেশকে দেখে সিদ্ধান্ত নেবে বিসিবি। খেলায় ফেরা নিয়ে কোনো তাড়া নেই তাদের।

জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে গত বুধবার এই তথ্য দেন।

পাপন বলেন, “ওরা হোস্ট করতে চাইলে তো হবে না, আমাদের খেলোয়াড়দের আমরা পাঠাতে পারব কিনা, সেটা দেখতে হবে। ওরা কোথায় থাকবে, কী করবে, এগুলো তো সহজ সিদ্ধান্ত নয়। তাছাড়া, একটা জায়গায় এখন অবস্থা ভালো আছে, এক মাস পর আবার অন্যরকম হতে পারে। এটা তো বলা যাচ্ছে না, শেষ হবে কোথায় বা কখন কী পরিস্থিতি হবে। “আমরা অন্যদের একটু পর্যবেক্ষণ করব, আইসিসি-এসিসি কী করে, অন্য দেশগুলো কি করে, এসব দেখে আমরা সিদ্ধান্ত নেব। আমরাই প্রথম হব, এটা ভাবা ঠিক নয়।’

করোনা সংক্রমণ এখনো কমেনি। এ অবস্থায় কবে বাংলাদেশ ক্রিকেটে ফিরবে তা নিশ্চিত নয়। নাজমুল হাসান পাপন বলেন, ‘দেখুন আমাদের ক্রিকেট মাঠে ফেরানো নিয়ে আলোচনা হয়নি। আলোচনা হবে কি নিয়ে? আমি তো তারিখ দিতে পারব না। বলতে পারব না যে জুনে খেলব বা জুলাইয়ে খেলব কিংবা আগষ্টে। কাজেই ওগুলো নিয়ে আলোচনাই হচ্ছে না। যেখানে বিশ্বকাপ পেছাবে কিনা, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে দ্বিপাক্ষিক নিয়ে আলোচনা অত্যন্ত কঠিন। আইসিসি ইভেন্টগুলো যদি না হয়, তাহলে প্রতিটি খেলার সূচি নতুন করে করতে হবে। এটা একটা বিরাট ঝামেলা সামনে আছে। তবে সেটা সবার জন্যই একই হবে। আমরা চেষ্টা করব, ম্যাক্সিমাম খেলা যা ছিল, সেগুলো রাখতে।’

Previous Post

সাকিব-মুশফিকদের ব্যাট ফেরত আনবে বিসিবি!

Next Post

যে কারণে তামিমের শো-তে নেই সাকিব

Related Posts

মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

8
রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

2
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
Next Post
পাকিস্তান সফরে সতীর্থদের শুভকামনায় সাকিব

যে কারণে তামিমের শো-তে নেই সাকিব

Discussion about this post

সর্বশেষ..

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিশ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি।...

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD