Tuesday, August 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

July 14, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম ইকবালের ব্যাখ্যা গ্রহণ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার কারণে সম্ভাব্য প্রায় ৪০ কোটি টাকার জরিমানার ঝুঁকি থেকে বেঁচে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর ২৫ পরিচালকের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম আইসিসির কোনো সভায় অংশ নেন তিনি। গত ৯ জুলাই আইসিসির বোর্ড সভায় যোগ দিয়ে বাংলাদেশের হয়ে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। নিয়ম অনুযায়ী আর্থিক জরিমানার মুখে পড়তে পারে বিসিবি-এমন আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে আইসিসির সভায় বিষয়টি নিয়ে তামিমের ব্যাখ্যার পর সেই শঙ্কা দূর হয়েছে।

বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘সভাপতিকে (তামিম) আমন্ত্রণ করে আইসিসি ডেকে নিয়েছিল। মূল সভা হয়েছে তিন দিনব্যাপী। এইডেনবার্গের ওই সভা শেষে বিসিবি সভাপতি আজ (মঙ্গলবার) রাতে দেশে ফিরবেন।’

এর আগে গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে লন্ডনে গিয়েছিলেন তামিম। আইসিসির সভা থাকায় সেখানেই অবস্থান করেন তিনি এবং পরে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোর্ড সভায় অংশ নেন।

এদিকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সূচি নিয়েও আশাবাদী বিসিবি। চলতি বছরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন বোর্ডের ওই পরিচালক। তিনি বলেন, ‘সামনের ভারত সিরিজ নিয়ে পজিটিভ আমরা। এ ছাড়া বড় বড় দলগুলোর বিপক্ষে সিরিজ খেলা নিয়ে আরও ভালো কিছুর চেষ্টা চলছে।’

Related Posts

দিল্লিতে মুস্তাফিজ, বয়কটের ডাক ভারতীয় সমর্থকদের!
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজকে ঘিরে দুবাইয়ের নতুন স্বপ্ন

0
শক্তিশালী অস্ট্রেলিয়ার মাঠে এমন পিচ কেন?
বিশেষ প্রতিবেদন

শক্তিশালী অস্ট্রেলিয়ার মাঠে এমন পিচ কেন?

0
এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি
বিশেষ প্রতিবেদন

এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD