Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

March 12, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান সিরিজের প্রথম একদিনের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। গতির ঝড় আর শর্ট বলের আক্রমণে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। এই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন রানা।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গড়ে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেন রানা। সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৪৮.৩ কিলোমিটার। শর্ট বলের কৌশল কাজে লাগিয়ে তিনি সাহিবজাদা ফারহান, শামাইল হোসাইন, মাজ সাদাকাত ও সালমান আলী আগাকে আউট করেন। পরে ধারাবাহিক শর্ট বলের পর লেংথ পরিবর্তন করে ফেরান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে।

সংবাদ সম্মেলনে রানা জানান, গত বিপিএলের সময় পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছিলেন তিনি। সেই আলাপের কথা স্মরণ করে রানা বলেন, ‘‘তার (ওয়াকার ইউনিস) সঙ্গে আমার কথা হয়েছিল (বিপিএলের সময়)। তিনি শুধু একটা কথাই বলছিলেন, ‘তুমি নিজেকে ফিট রাখো এবং তোমার যে স্ট্রেংথ, এই জিনিসটা কখনো হারাতে দিও না। যত ম্যাচ খেলবে, তত শিখতে পারবে। আমি তোমাকে এখন যত কিছু বলি, তোমার মাথায় ঢুকবে না। কিন্তু তুমি যদি জিনিসটা নিজে বোঝো কিংবা নিজে কাজে লাগাও, এটা তোমার সব সময় মনে থাকবে।’ এই জিনিসটা আমার ভালো লেগেছে।’’

রানা মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে শুধু গতি দিয়ে সফল হওয়া যায় না। তাই নিজের দক্ষতা বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। সংবাদ সম্মেলনে রানা বলেন, ‘আমি দীর্ঘ সময় যখন অনুশীলন করি, তখন অনুভব করার চেষ্টা করি যে আর কী কী স্কিল ডেভেলপ করা উচিত। গতি নিয়ে আমি আসলে চিন্তা করি না। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে গতির চেয়ে স্কিলটা দরকার। তো আমি এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করছি।’

পাঁচ উইকেট নেওয়ার সময় সতীর্থদের উচ্ছ্বাসও চোখে পড়েছে। বিশেষ করে তাসকিন আহমেদ হাসিমুখ টেলিভিশনের পর্দায় ধরা পড়ে। এ প্রসঙ্গে রানা বলেন, ‘আসলে আমরা হচ্ছি ধরেন ভাই-ব্রাদার টাইপের। আমরা মাঠে যতটা হাসিখুশি থাকি, মাঠের বাইরে ততটা বেশি হাসিখুশি থাকি। এই জিনিসটা আমাদের মাঠে অনেক সাহায্য করে। আমরা একজন আরেকজনকে অনুপ্রেরণা দিই। আমার কোনো কিছু যদি ভুল হয়, তারা ধরিয়ে দেয়। আমি তাদের কাছ থেকে অনুশীলনে শেখার চেষ্টা করি।’

এই পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে একদিনের ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় নিজের নাম লেখান রানা। এর আগে এই কীর্তি ছিল মোস্তাফিজুর রহমান-এর। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৭৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। তুলনায় রানার পারফরম্যান্স ছিল আরও মিতব্যয়ী, ৭ ওভারে মাত্র ২৪ রান।

রানার বোলিংয়ের প্রশংসা করেছেন পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন। প্রশংসা এসেছে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির থেকেও। নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে আমির বলেন, ‘পাকিস্তান ১১৪ রানে গুটিয়ে গেছে। নাহিদ রানা ৫ উইকেট নিয়েছে। ৩ উইকেট পেয়েছে মেহেদী হাসান মিরাজ। যে উইকেটে আমরা ১১৪ রান করলাম, একই উইকেটে বাংলাদেশ ১০-১২ ওভারে (১৫.১ ওভারে) খেলা শেষ করে দিল। আমাদের খুব মজা করেই পিটিয়েছে বাংলাদেশ।’

পরে মিরপুরের উইকেট নিয়েও মন্তব্য করেন আমির। তার ভাষায়, ‘আমরা ঘূর্ণি উইকেটের প্রত্যাশা করেছিলাম। আর তারা তৈরি করল পেসবান্ধব উইকেট। পাকিস্তানের কাছে সেটা সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার মতোই। আবারও বলছি, পাকিস্তানকে কোনো স্পিনবান্ধব উইকেট দেবে না বাংলাদেশ। সিরিজ জেতার জন্য এটাই করবে (পেসবান্ধব উইকেটে ম্যাচ)।’

Previous Post

নাহিদ রানার প্রশংসা, পাকিস্তানের ব্যাটিংয়ে তীব্র হতাশা আমিরের

Next Post

বিসিবির সভাপতি হতে চান তামিম

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
এটা কোনো নির্বাচন না-এক ধরনের খেলা, ‘কালো দাগ’ আখ্যা দিলেন তামিম

বিসিবির সভাপতি হতে চান তামিম

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD