Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নাহিদ রানার প্রশংসা, পাকিস্তানের ব্যাটিংয়ে তীব্র হতাশা আমিরের

March 12, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নাহিদ রানার প্রশংসা, পাকিস্তানের ব্যাটিংয়ে তীব্র হতাশা আমিরের
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে পাকিস্তানের ভরাডুবির পর কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে তিনি পাকিস্তানের ব্যাটিং ও কৌশল নিয়ে হতাশা প্রকাশ করেন। এর আগে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ভারতকে নিয়ে একাধিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছিলেন আমির, যদিও সেগুলো ভুল প্রমাণ হওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে শুরু থেকেই বিপাকে পড়ে পাকিস্তান। মাত্র ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ খুব সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

পাকিস্তানের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করতে গিয়ে আমির বলেন, ‘পাকিস্তান ১১৪ রানে গুটিয়ে গেছে। নাহিদ রানা ৫ উইকেট নিয়েছে। ৩ উইকেট পেয়েছে মেহেদী হাসান মিরাজ। যে উইকেটে আমরা ১১৪ রান করলাম, একই উইকেটে বাংলাদেশ ১০-১২ ওভারে (১৫.১ ওভারে) খেলা শেষ করে দিল। আমাদের খুব মজা করেই পিটিয়েছে বাংলাদেশ।’

এই ম্যাচে বাংলাদেশের জয়ের বড় নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ঘণ্টায় সর্বোচ্চ ১৪৮.৩ কিলোমিটার গতিতে বোলিং করা এই পেসার শর্ট বলের আক্রমণে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান। সাহিবজাদা ফারহান, শামাইল হোসাইন, মাজ সাদাকাত ও সালমান আলী আগাকে শর্ট বলে আউট করেন তিনি। পরে ধারাবাহিক শর্ট বলের পর লেংথ পরিবর্তন করে আউট করেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান-কে।

রানার বোলিংয়ের প্রশংসা করে আমির বলেন, ‘রাওয়ালপিন্ডিতে এর আগে রানার বোলিং দেখেছি। ঘণ্টায় নিয়মিত ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বোলিং করে। আজও সে দারুণ খেলেছে।’

মিরপুরের উইকেট নিয়েও মন্তব্য করেন তিনি। সাধারণত এই মাঠ স্পিন সহায়ক হিসেবে পরিচিত হলেও এবার পেসবান্ধব উইকেটে ম্যাচ হওয়ায় বিস্ময় প্রকাশ করেন আমির। তার ভাষায়, ‘আমরা ঘূর্ণি উইকেটের প্রত্যাশা করেছিলাম। আর তারা তৈরি করল পেসবান্ধব উইকেট। পাকিস্তানের কাছে সেটা সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার মতোই। আবারও বলছি, পাকিস্তানকে কোনো স্পিনবান্ধব উইকেট দেবে না বাংলাদেশ। সিরিজ জেতার জন্য এটাই করবে (পেসবান্ধব উইকেটে ম্যাচ)।’

এই জয়ে আট বছর পর একদিনের ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এর আগে ২০১৮ এশিয়া কাপ-এ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। মিরপুরে সিরিজের বাকি দুই একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ও রোববার।

Previous Post

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে বিচারপতির নেতৃত্বে কমিটি

Next Post

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

Related Posts

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের
বিশেষ প্রতিবেদন

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

6
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
Next Post
মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে রানার ঝড়, প্রশংসা আমির–হেসনের

মাশরাফি-রুবেলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নাহিদ রানার

by cricbdadmin
0
6

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিংয়ের...

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD